বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন মে খণ্ড ৪৪৭ যার নেতৃত্বে আমরা জালিমদের বিরুদ্ধে লড়াই করবো এবং আল্লাহর পথে জিহাদ করে দুশমনদের চাপিয়ে দেয়া মুসিবতের সমাপ্তি ঘটাবো । ‘আমাদের ওপর একজন বাদশাহ নিযুক্ত করে দিন’ বনি ইসরাইলের এই আবেদনের কারণ ব্যাখ্যা করে তাওরাতে এসেছে ‘আর এমন ঘটলো যে, যখন শামাবিল বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি তার সন্তানদেরকে বিচারক নিযুক্ত করলেন যে, তারা ইসরাইলের ন্যায় বিচার করবে । তার প্রথম পুত্রের নাম ছিলো ইউইল । আর দ্বিতীয় পুত্রের নাম ছিলো ইবইয়াহ । তারা দুজন ছিলো বিরে সাবাআ-এর বিচারক । কিন্তু তার পুত্রেরা পিতার পথে চললো না । বরং তারা পার্থিব লাভের অনুগামী হলো । ঘুষ নিতো এবং বিচারকার্যে পক্ষপাতিত্ব করতো ৷ যখন সমস্ত ইসরাইলি বুযুর্গ একত্র হয়ে রাস্তায় শামাবিলের কাছে এলো এবং তাকে বললো, আপনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন এবং আপনার ছেলেরা আপনার পথে চলছে না, কাজেই কাউকে আমাদের বাদশাহ নিযুক্ত করুন, যিনি আমাদেরকে শাসন করবেন । যেভাবে সমস্ত গোত্রে হয়ে থাকে ৷” তাওরাতে বলা হয়েছে যে, তাদের এ প্রস্তাব শামাবিলের মনঃপূত হয় নি । তিনি তাদের বলেন, যদি কাউকে তোমাদের ওপর বাদশাহ বানিয়ে দিই তাহলে সে তোমাদের সবাইকে তার সেবক ও গোলাম বানিয়ে ফেলবে । কিন্তু বনি ইসরাইলের লোকেরা তার কথা না শুনে গৌ ধরে থাকলো । অবশেষে শামাবিল আল্লাহর কাছে প্রার্থনা করে বিনইয়ামিনের বংশের ‘সাউল’ [তালুত] নামের এক ব্যক্তিকে বাদশাহ নির্ধারণ করে দিলেন । তালুত ছিলেন সুন্দর চেহারা ও বিশাল দেহের অধিকারী সুপুরুষ । সালাবি রহ. তালুতের বংশপরিচয় এভাবে দিয়েছেন, সাউল বিন কায়শ বিনইয়ামিন বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইবরাহিম ৷* কিন্তু কুরআনুল কারিম বনি ইসরাইলের উপর্যুপরি আবেদনের প্রেক্ষিতে হযরত শামাবিল আ.-এর যে জবাব বর্ণনা করেছে তা তাওরাতের বর্ণনা *, স্যামুয়েল : অধ্যায় : ৮, আয়াত : ২৪ । ও অধ্যায় : ৯ * আল বিদায়াহ ওয়ান নিহায়াহ : ২/৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।