হযরত শামাবিল আলাইহিস সালাম * ৪৬ ফেলে ৷ এসময় সে তাদের অনেক সর্দার ও বিভিন্ন শাখাগোত্রের সম্মানিত লোকদেরকে গ্রেফতার করে সঙ্গে নিয়ে যায় । আর অন্যদেরকে পরাজিত ও লাঞ্ছিত করে এবং তাদের ওপর কর আরোপ করে । এ সময় জালুত তাওরাতও ধংস করে ফেলে । বনি ইসরাইলের ইতিহাসে এটি ছিলো চরম দুঃসময় ও ক্রান্তিকাল । তাদের মধ্যে কোনো নবী-রাসুল ছিলেন না । এমনকি কোনো সর্দার ও গোত্রপতি ছিলো না । নবুওতের বংশে এক গর্ভবতী মহিলা ছাড়া অন্যকোনো সদস্যও ছিলো না । এমন অধঃপতিত ও সঙ্কটময় অবস্থাতেও মহান আল্লাহ তাদের ওপর অনুগ্রহ করেন । ফলে ওই মহিলার গর্ভ থেকে এক সন্তান ভূমিষ্ট হয়, তার নাম রাখা হয় শামাবিল । বনি ইসরাইলের জনৈক বুযুর্গ তার লালন-পালনের দায়িত্ব নেন । তার থেকেই হযরত শামাবিল তাওরাত হেফজ করেন এবং দীনি শিক্ষা সমাপ্ত করেন । কালক্রমে সেই শামাবিল বনি ইসরাইলের বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হন । অবশেষে মহান আল্লাহ তাকে নবুওয়াতের পদে ভূষিত করেন এবং বনি ইসরাইলের হেদায়েতের দায়িত্ব অর্পণ করেন ৷* এতিহাসিকগণ বলেন, হযরত শামাবিল আ. ছিলেন হযরত হারুন আ.-এর বংশধর 18 তার বংশপরম্পরা হলো, শামাবিল বিন হান্নাহ বিন আকির 1৫ আকিরের উর্ধতন পুরুষদের নাম সংরক্ষিত নেই । তবে মুকাতিল রহ.-এর বর্ণনায় এ সংযুক্তি রয়েছে, ইশমাবিল বিন বালি বিন আলকামা বিন ইয়ারখাম বিন ইয়াহু বিন তাহু বিন সওফ বিন আলকামা বিন মাহেছ বিন আমুস বিন আযায়া ৷* ইশমাবিল একটি ইবরানি শব্দ । আরবিতে যার অনুবাদ, ইসমাইল । অধিক ব্যবহারের ফলে ইশমাবিল থেকে শামাবিলে রূপাস্তরিত হয়েছে । মোটকথা, যখন শামাবিল আ.-এর যুগেও আমালিকা জাতির আগ্রাসন ও অত্যাচার চলতে থাকে তখন বনি ইসরাইল তার কাছে আবেদন পেশ করে যে, আপনি আমাদের ওপর একজন বাদশাহ (শাসক) নিযুক্ত করে দিন, * ক্ৰহুল মা‘আনি : ২/১৪২ ৪£ খাযেন: ২য় খণ্ড * ক্ুহুল মা'আনি : ২য় খণ্ড ১. তারিখে ইবনে কাসির : ২/৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।