বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড $৪৫ কখনো আক্ৰমণ করে পরাজিত হলেও পরবর্তীকালে আবার আক্রমণ ও লুটপাট করতো । এভাবেই দিন অতিবাহিত হতো । কখনো এরা বিজয়ী হতো, আবার কখনো ওরা বিজয়ী হতো । খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শেষদিকে আইলি কাহেনের যুগে আশদুদ’ ও গাজার আশপাশেয় ফিলিস্তিনি গোষ্ঠী তাদের ওপর ভয়াবহ আক্রমণ করে এবং তাদেরকে পরাজিত করে বরকতময় সিন্দুক ‘তাবুতে সাকিনাহ’ ছিনিয়ে নিয়ে যায় । এই সিন্দুকে তাওরাতের মূল ফলক, হযরত মুসা ও হারুন আলাইহিমাস সালামের লাঠি, জামা এবং মান্না-এর চিনামাটির তৈজসপত্র সংরক্ষিত ছিলো । ফিলিস্তিনিরা বস্তগুলোকে তাদের প্রসিদ্ধ মন্দির বাইতে দাজুনে রেখে দেয়। এই মন্দিরটির নামকরণ করা হয়েছিলো তাদের সবচেয়ে বড় দেবতা ‘দাজুন’-এর নামে । দাজুনের দেহ ছিলো মানুষের চেহারা ও মাছের মুগুর সমন্বিত আকৃতিতে তৈরি । ওই মন্দিরে সেই দাজুন দেবতার প্রতিকৃতি রাখা ছিলো । প্রখ্যাত এতিহাসিক নাজ্জার মিসরি বলেন, ফিলিস্তিনের বিখ্যাত নগরী রামাল্লার কাছে আজও একটি জনপদ পাওয়া যায়, যার নাম ‘বাইতে দাজুন' । প্রবল ধারণামতে, তাওরাতে দাজুনের যে মন্দিরের কথা বলা হয়েছে সেটি এখানেই অবস্থিত ছিলো । তার দিকে সম্পৃক্ত করেই এ জনপদের নাম রাখা হয়েছিলো ‘বাইতে দাজুন' ৷" নাম ও বংশ পরিচিতি আইলি কাহেনের যুগ শেষ হওয়ার পর সেই কাযিদের মধ্য হতে অন্যতম কাযি শামাবিল আ.-কে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রদান করা হয় । তিনি তখন বনি ইসরাইলের হেদায়েত প্রদর্শনের দায়িত্বপ্রাপ্ত হন । কোনো কোনো রেওয়ায়েতে বর্ণিত রয়েছে, যখন হযরত আল-ইয়াসাআ আ.-এর ইস্তিকালের সময় মিসর ও ফিলিস্তিনের মধ্যবতী রোমসাগরের পাদদেশে বসবাস করতো আমালিকা সম্প্রদায় । তাদের অত্যাচারী শাসক * ফিলিস্তিনের একটি এলাকার নাম । ২, কাসাসুল আম্বিয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।