বনি ইসরাইলের অতীত ইতিহাসের ওপর আলোকপাত হযরত ইউশা আ.-এর যুগে বনি ইসরাইল ফিলিত্তিনে প্রবেশ করার পর মহান আল্লাহর নির্দেশে তিনি সেই এলাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, যাতে তারা ওখানে সুখে-শান্তিতে জীবন কাটাতে পারে এবং সত্যধর্মের জন্য কাজ করতে পারে । তাওরাতে ইয়াশুআর ২৩ নং অধ্যায়ে ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে । হযরত ইউশা আ. শেষ জীবন পর্যন্ত তাদের তত্বাবধান করেছেন এবং তাদের অবস্থার সংশোধনে সচেষ্ট থেকেছেন। এ সময় তিনি তাদের পারস্পরিক ঝগড়া-বিবাদ নিরসন করার জন্য বেশ কয়েকজন বিচারকও নিযুক্ত করে দেন, যাতে তারা আগামীতেও এভাবে নির্ধারিত নীতিমালা ও শৃঙ্খলা ধরে রাখে । হযরত মুসা আ.-এর জন্মের প্রায় সাড়ে তিনশো বছর পূর্ব পর্যন্ত সেই শৃঙ্খলা এভাবে প্রতিষ্ঠিত ছিলো যে, গোষ্ঠী ও বংশগুলোর ওপর ‘সরদাররা' শাসন করতেন এবং তাদের পারস্পরিক বিবাদ ও লেনদেনগুলোর ক্ষেত্রে ‘কাযি’ ফয়সালা করতেন । আর 'নবী’ উল্লিখিত বিষয়গুলোর তত্ত্বাবধান করার সঙ্গে সঙ্গে দীনের দাওয়াত ও তাবলিগের খেদমত আঞ্জাম দিতেন। কখনো কখনো এমনও হতো যে, আল্লাহর অনুগ্রহে তাদের মধ্য থেকে কোনো কাযিকে নবুয়ত প্রদান করা হতো ৷ এই দীর্ঘ সময়ে বনি ইসরাইলে একক ক্ষমতার অধিকারী কোনো বাদশাহ ছিলো না । তাদের সকলের একক শাসক না থাকার ফলে আশ-পাশের জাতিগুলো প্রায়সময় তাদের ওপর আক্রমণ করতো আর বনি ইসরাইল হতো তাদের সেই আক্রমণের লক্ষ্য ৷ কখনো আমালিকা সম্প্রদায় আক্ৰমণ করতো । কখনো ফিলিস্তিনিরা তেড়ে আসতো । কখনো মাদায়িনিরা হামলে পড়তো । কখনো আরামি গোত্রের লোকেরা আক্রমণ করতো । এই জাতিগুলোর কোনোটি * কুযাত : অধ্যায় নং ২, আয়াত নং ৬-৭ ও কুযাত : অধ্যায় নং ২১, আয়াত নং ২৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।