কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪৩৭ দীনের দাওয়াতে ব্যস্ত থাকতেন আর রাতভর আল্লাহর যিকির করার পর যেখানেই সুযোগ পেতেন, মাথার নিচে হাত রেখে ঘুমিয়ে পড়তেন । এক্ষেত্রে স্বতস্ত্র বৈশিষ্ট্য ও সুখ্যাতির অধিকারী মহান নবী । তৃতীয় তালিকায় এসেছে সেই মহান নবীদের নাম, যারা রাজত্ব কিংবা সিংহাসনেও আরোহণ করেন নি, আবার সম্পূর্ণ বিপরীতে গিয়ে দুনিয়াত্যাগী জীবনও বরণ করেন নি । বরং তারা ছিলেন এ দুটির মধ্যবর্তী জীবনের অধিকারী । এভাবেই তারা দীনের তাবলিগের দায়িত্ব পালন করে গেছেন । হযরত ইসমাইল, আল-ইয়াসাআা, ইউনুস ও লুত আলাইহিমুস সালাম ছিলেন সেই মধ্যপস্থী জীবনের অধিকারী । শিক্ষা ও উপদেশ হযরত ইলয়াস আ. ও তার জাতির আলোচনা যদিও কুরআনুল কারিমে খুবই সংক্ষেপে এসেছে, তারপরও তাদের ইতিহাস থেকে অন্তত এতটুকু শিক্ষা অর্জিত হয় যে, বনি ইসরাইলের ইহুদিদের মানসিকতা এতটাই বিকৃত ছিলো যে, দুনিয়ার হেনো মন্দ কাজ নেই, যা করতে তাদের মন লালায়িত ছিলো না । এর বিপরীতে কোনো ভালো কাজের প্রতি তাদের পাপী মন উৎসাহবোধ করতো না । নবী ও রাসুলের আগমনের উপাসনার এমন কোনো ক্ষেত্র অবশিষ্ট ছিলো না, যার সামনে তারা মাথা নত না করে থেকেছে । দুশ্যরিত্রতা ও মানসিক বক্রতাকে ফুটিয়ে তুলেছে, তার সঙ্গে আমাদেরকেও এ শিক্ষা ও উপদেশ গ্রহণ করতে আহান জানিয়েছে যে, এখন যদিও নবী ও রাসুলদের আগমনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমন ও কুরআনুল কারিমের অবতরণ সেই ধারাবাহিকতার গতিপথ রুদ্ধ করে দিয়েছে, কাজেই এখন আমাদের অনিবার্য দায়িত্ব হলো, বনি ইসরাইলের বিকৃত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।