বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইলয়াস আলাইহিস সালাম *$ ৩৬ অন্যদিকে কতিপয় নবীর জীবন ছিলো এর সম্পূর্ণ উল্টো । তারা ছিলেন সম্পূর্ণ সংসারত্যাগী । রাজত্ব ও এঁশ্বর্যকে প্রত্যাখ্যান করে দীনতার জীবন বরণ করে নিয়েছিলেন। আরেকদল নবী ছিলেন এ দু-দলের মধ্যবর্তী । তারা যেমন জাতির সিংহাসনের শোভাবর্ধনকারী মহাশাসক ছিলেন, তেমনি ছিলেন দুনিয়াত্যাগী সাধক । বরং একদিকে তারা ছিলেন জাতির জন্য সত্যের পথ প্রদর্শনকারী নবী, অপরদিকে মধ্যপষ্থী জীবনের সঙ্গে তাদের ছিলো সবসময়ের সম্পর্ক । এ কারণেই যখন কুরআনুল কারিম সেই নবী-রাসুলদের তালিকা উল্লেখ করার সময় তাদের নবুয়তপ্রাপ্তির কাল এবং সামঞ্জস্যের প্রতি লক্ষ না করে উল্লিখিত দৃষ্টিকোণ থেকে তাদেরকে তিনটি ভিন্ন ভিন্ন কাঠামোতে বিভক্ত করেছে । তবে মর্যাদাগত ক্রমবিন্যাসের আলোকে নাম উল্লেখ করার নীতি পূর্ণভাবে অনুসরণ করেছে । অর্থাৎ প্রথম তালিকায় প্রথম হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিমাস সালামের নাম উল্লেখ করেছে । তারা যেমন নবী ছিলেন, সমাজ্যের অধিকারীও ছিলেন । তাদের পরে হযরত আইয়ুব ও হযরত ইউসুফ আ.-এর নাম উল্লেখ করা হয়েছে । তারা যদিও স্মাজ্যের অধিকারী ছিলেন না, কিন্তু প্রথমজন একটি ছোট্ট জমিদারির অধিকারী ছিলেন । আর দ্বিতীয়জন তৎকালীন মিসর সরকারের একজন স্বাধীন মন্ত্রী ছিলেন । তাদের পরে এসেছে হযরত মুসা আ. ও হযরত হারুন আ.-এর নাম । তারা কোনো বড় স্মাজ্যের অধিকারী ছিলেন না, কোনো ছোটখাট জমিদারিও তাদের ছিলো না, অথবা তারা কোনো প্রশাসনের মক্ত্রী বা সার্বভৌম কর্তৃত্বের অধিকারী ছিলেন না । বরং তারা ছিলেন জাতির জন্য নবী ও রাসুল, পাশাপাশি তারা ছিলেন জাতির সর্দার । এসেছে, যারা গোটা জীবন কাটিয়ে দিয়েছিলেন দুনিয়ার প্রতি নির্মোহ ও সংসারত্যাগী অবস্থায় । তারা যেমন বসবাসের উদ্দেশে কোনো গৃহ নির্মাণ করেন নি, তদ্রূপ পানাহারের বস্তুও সঞ্চয় করেন নি । সারাদিন তারা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।