বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

Ml cor! ন ৪ ৩৩ দেবতার পূজা করে আসছিলো । শামদেশের প্রসিদ্ধ নগরী বা'লাবাক্কার’ নাম রাখা হয় সেই দেবতার নামের সঙ্গে মিলিয়ে ৷ মাদয়ান নগরীতে এই দেবতার পূজারীদের হেদায়েতের জন্য হযরত শুয়াইব আ. প্রেরিত হন । কিছু কিছু ইতিহাসবিদের ধারণা, হিজায অঞ্চলের প্রসিদ্ধ মূর্তি ‘হুবাল’-ই হলো ওই ‘বা’ল’ দেবতা । বা'ল দেবতার বড়ত্ব তাদের মনে এতটাই গেঁথে গিয়েছিলো যে, তারা এ দেবতাকে অসংখ্য বদান্যতার অধিকারী বিশ্বাস করে আরো অনেকগুলো নাম দিয়েছিলো । তাওরাতে সামি জাতিগুলোর পূজ্য দেবতা হিসেবে ‘বা'ল'-এর নাম বলা হয়েছে, ৬২+ $৬ [বা'লে বারিস] ও ,+৯ } [বালে ফ্রাগুর] । আকরুনি জাতিগোষ্ঠীর লোকেরা তাকে স্মরণ করতো ০৮১ ১৬ [বা‘লে যাবুব] নামে । কালদানি গোষ্ঠীর লোকেরা উচ্চারণ করতো বি‘ল [বা বর্ণে যের দিয়ে] । এছাড়াও তারা |= [বিল] $৮ [বিলুস] এবং |} [বি’ল|] +৬ [বি'লুস]ও বলতো । সামি ও ইবরানি ভাষায় | শব্দের অর্থ হলো, মালিক, সর্দার, শাসক ও প্রভু । এ কারণে আরবের লোকেরা স্বামীকে ৬ বলে থাকেন । কিন্তু যখন এ শব্দের শুরুতে ৪১ । [আলিফ লাম] আসে অথবা তাকে কোনো বস্তুর দিকে ৩১৮! (যুক্ত বর্ণ] হিসেবে বলা হয়, তখন তার দ্বারা শুধু দেবতা ও উপাস্য অর্থই উদ্দেশ্য হয় । ইয়াহুদের ও পূর্বাঞ্চলীয় ইসরাইলিরা বা'ল দেবতার অর্চনা করার জন্য বিভিন্ন মৌসূমে বিশাল আকারে সভার আয়োজন করতো ৷ তার জন্য বিশাল আকারের বেদী নির্মাণ করতো ৷ জ্যোতিষীরা সেটির ওপর লোবানের ধোয়া দিয়ে বিভিন্ন রকমের সুগন্ধি মেখে দিতো । কখনো কখনো বেদীতে নরবলিও দিতো ৷* ১ , বর্তমানে লেবাননে । * দায়েরাতুল মা'আরিফ আল বুসতানি : ৫ কাসাসুল কুরআন (৫ম) - ৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।