হযরত ইলয়াস আলাইহিস সালাম ৪ ৩২ কুরআনুল কারিমে হযরত ইলয়াস আ.-এর আলোচনা কুরআনুল কারিমে হযরত ইলয়াস আ.-এর কথা দুই স্থানে এসেছে । সুরা আনআম ও সুরা আস-সাফ্ফাত । সুরা আনআমে তাকে কেবল আষ্িয়া আলাইহিমুস সালামের তালিকায় গণনা করা হয়েছে। আর সুরা আস- সাফ্ফাতে তার নবুয়ত লাভ এবং জাতির হেদায়েত-সম্পর্কিত বৃত্তান্ত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে । সুরা আনআমের ৮৫ নং আয়াতে এবং সুরা আস-সাফ্ফাতের ১৩১ নং আয়াত থেকে ১৪৩ নং আয়াত পর্যন্ত তার বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে। নবুয়ত লাভ মুফাসসিরিনে কেরাম ও এতিহাসিকগণ এ বিষয়ে একমত যে, হযরত ইলয়াস আ. শামদেশের অধিবাসীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন । বা'লাবাক্কা নামের প্রসিদ্ধ শহরটি ছিলো তার রিসালাত ও হেদায়েতের কেন্দ্রভূমি । হযরত ইলয়াস আ.-এর জাতি প্রসিদ্ধ মূর্তি ‘বা'ল'-এর উপাসনা করতো । তাওহিদের শিক্ষা বেমালুম ভুলে গিয়ে তারা শিরকে লিপ্ত হয়েছিলো । আল্লাহর এ মহান নবী তাদেরকে বুঝান এবং হেদায়েতের পথ প্রদর্শন করেন । মূর্তিপূজা ও নক্ষত্রপূজার বিরুদ্ধে ওয়ায-নসিহত করে একনিষ্ঠ তাওহিদের দিকে আহান করেন। হযরত ইলয়াস আলাইহিস সালাম-এর জাতি ও বা’ল দেবতা বা’'ল দেবতা ছিলো পূর্বাঞ্চলের অধিবাসী বিভিন্ন সামি সম্প্রদায়ে বিখ্যাত ও জনপ্রিয় দেবতা । এটি ছিলো পুরুষ দেবতা । তার স্ত্রী মনে করা হতো যুহাল অথবা মুশতারি দেবীকে । ফাইনিকি, কিনআনি, মু-আবি এবং মাদয়ানি গোত্রগুলো বিশেষভাবে তার পূজা করতো ৷ এ-কারণে প্রাচীন যুগ থেকেই এই বা’ল দেবতার পূজা চলে আসছিলো । মু-আবি ও মাদয়ানিরা হযরত মুসা আ.-এর যুগ থেকেই এই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।