কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৭৩১ দ্বিতীয়ত, কুরআনুল কারিমের আলোচনার পদ্ধতি থেকেও রেওয়ায়েতগুলোর প্রত্যাখ্যান পাওয়া যায় । এভাবে যে, কুরআনুল কারিম সুরা আনআম ও সুরা আস-সাফ্ফাতে হযরত ইলয়াস আ.-এর যে গুণাবলি ও বৃত্তান্ত প্রদান করেছে, সেগুলোর কোথাও এই ইঙ্গিত পাওয়া যায় না যে, তাকে ইদরিসও বলা হয় সুরা আমশ্বিয়ার যে আয়াতে হযরত ইদরিস আ.-এর আলোচনা এসেছে, সেখানেও এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না, যার দ্বারা এই দুই নবীর গুণাবলি ও বৃত্তান্তের সামঞ্জস্যের প্রমাণ উপস্থিত । কাজেই এই ভিন্ন দুই বৃত্তান্তকে অভিন্ন এক ব্যক্তির বৃত্তাস্ত মনে করার সুযোগ নেই । এছাড়াও এতিহাসিকদের কাছ থেকে এই দুই মহান নবীর যে বংশপরিক্রমা পাওয়া যায়, তা সম্পূর্ণ ভিন্ন । তার ভিত্তিতে তাদের দুজনের মধ্যে কয়েক শতাব্দীর দূরত্ব পরিলক্ষিত হয় । কাজেই এই দুটি নাম যদি একই নবীর হতো তাহলে কুরআনুল কারিম অবশ্যই এদিকে ইশারা করতো এবং এঁতিহাসিকগণ অবশ্যই কোনো-না-কোনো দলিলের আলোকে এই দুজনের বংশপরিক্রমার অভিন্নতা প্রমাণিত করতেন । সঠিক তথ্য হলো, হযরত ইদরিস আ. হলেন হযরত নুহ ও হযরত ইবরাহিম আলাইহিমুস সালামের মধ্যবর্তী যুগের নবী । আর হযরত ইলয়াস আ. হলেন ইসরাইলি নবী । যিনি হযরত মুসা আ.-এর পর প্রেরিত ইয়াসাআা আ.-এর চাচাতো ভাই । হযরত হিযকিল আ.-এর পর তিনি নবুয়ত লাভ করেছিলেন । ংশপরম্পরা অধিকাংশ এতিহাসিক এ বিষয়ে একমত যে, হযরত ইলয়াস আ. ছিলেন হযরত হারুন আ.-এর বংশধর । তার বংশপরিক্রমা হলো, ইলয়াস বিন ইয়াসিন বিন ফাতহাস বিন ইয়াযার বিন হারুন অথবা ইলয়াস বিন আযার বিন ইয়াযার বিন হারুন আ. । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।