ভূমিকা ইতোপূর্বে আমরা এ আলোচনা করেছি যে, হযরত মুসা ও হারুন আ.-এর মৃত্যুর পর যেসকল ব্যক্তি প্রাথমিক পর্যায়ে তাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন, তাদের নাম কুরআনুল কারিমে উল্লেখ করা হয় নি । হযরত ইউশা আ.-এর কথা দুটি স্থানে এসেছে । তবে এক স্থানে তাকে স্মরণ করা হয়েছে = শব্দে অর্থাৎ মুসার সঙ্গী বলে । আর অপর স্থান অর্থাৎ সুরা মায়েদায় হযরত উইশা আ. ও কালেব ইবনে ইউহান্না-এর আলোচনা হয়েছে ১১৮১ [দুই ব্যক্তি] শব্দে । আর হযরত হিযকিল আ.-এর কথা উঠে এসেছে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে শুধু একটি ঘটনায় । অন্যথায় আয়াতে কারিমায় কোনো বিশেষণের সঙ্গে যুক্ত অবস্থাতেও তার উল্লেখ পাওয়া যায় না । হযরত মুসা ও হারুন আলাইহিমাস সালামের পরবর্তী নবী-রাসুলদের মধ্যে কুরআনুল কারিমে প্রথম যার নামের স্পষ্ট উল্লেখ পাওয়া যায়, তিনি হলেন হযরত ইলয়াস আ. । যিনি ছিলেন হযরত হিযকিল আ.-এর স্থলাভিষিক্ত । বনি ইসরাইলের মধ্যে তিনি ‘ইলইয়া' নামে প্রসিদ্ধ ছিলেন । নাম কুরআনুল কারিমে তার নাম বলা হয়েছে, ইলয়াস । ইউহান্নার ইঞ্জিলে তাকে ‘ইলইয়াহ’ নবী বলা হয়েছে কিছু কিছু রেওয়ায়েতে এসেছে যে, ইলয়াস ও ইদরিস একজন নবীরই ভিন্ন দুটি নাম । কিন্তু এটি সঠিক নয় । কারণ, প্রথমত সেই রেওয়ায়েতেগুলো সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের আপত্তি রয়েছে । তারা সেগুলোকে প্রমাণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ৷” * আল বিদায়া ওয়ান নিহায়া : ১/২৩৭-২৩৯ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।