কাসাসুল কুরআন (ম খণ্ড $২৭ ১. ব্যক্তির মানসিকতা যদি সুস্থ হয়, তার প্রকৃতি যদি ন্যায়নিষ্ঠ হয়, তাহলে তার হেদায়েত ও শিক্ষাগ্রহণের জন্য শুধু একটি বার চিন্তা- ভাবনাকে বাস্তবমুখী করে দেয়াই যথেষ্ঠ । তখন তার মনুষ্যত্ব নিজ থেকেই সরল পথের পথিক হয়ে যাবে এবং অভীষ্ট লক্ষ্যের খোজ পেয়ে যাবে । কিন্তু যদি বাইরের বিভিন্ন কারণের প্রেক্ষিতে মানবপ্রকতিতে বক্রতা এবং মানসিকতায় অসুস্থতা সৃষ্টি হয়ে যায় তাহলে তাকে সুস্থ করার জন্য, বক্রতাকে দূর করার জন্য বারবার আল্লাহর আহান এসে তাকে জাগিয়ে তোলে । কিন্তু প্রতিটি বার দেখা যাবে যে, তার যোগ্যতা ও সক্ষমতার শক্তি পূর্বাপেক্ষা নিস্তেজ হতে চলেছে । বরং সে আগের চেয়েও অধিকতর গাফলতির শিকার হয়ে পড়ে । এভাবে একসময় তার শক্তি ও যোগ্যতা পুরোপুরি নিঃশেষ হয়ে যায় । এরপর ওই লোক যখন ওই স্তরে নেমে যায়, যার কথা কুরআনুল কারিম এভাবে বর্ণনা করেছে $5 ৪% 24 EE D2 SEs en : ‘আল্লাহ তাদের হৃদয় ও কর্ণ মোহর করে দিয়েছেন, তাদের দৃষ্টিশক্তির ওপর আবরণ রয়েছে !' (সুরা বাকারা : আয়াত ৭] তখন তার ওপর আল্লাহর গযব নেমে আসে । সে চিরদিনের জন্য তার গযব ও ক্রোধের পাত্র হয়ে যায় । তার উদ্দেশে তখন নিম্নের এই ঘোষণা উচ্চারিত হয় 40 ULL NUM ee SS bs: ‘তারা লাঞ্চনা- ও দর্িদ্বিতাগ্রস্ত হলো এবং আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হলো ।' [সুরা বাকারা : আয়াত ৬১] বনি ইসরাইলের ক্রমাগত অবাধ্যতা এবং আল্লাহর নির্দেশের বিরুদ্ধে নিয়মিত বিদ্রোহ তাদের বক্রতাকে দ্বিতীয় পথে ফেলে দিয়েছিলো । হযরত হিযকিল আ.-এর যুগেও তারা তাদের মন্দপথের পথচলা পূর্ণ করতেই ব্যস্ত ছিলো । তা সত্ত্বেও তাদের খুবই ক্ষুদ্র একটি দল নবী-রাসুলদের দেখানো পথের যাত্রী হয়ে সত্য ও হেদায়েতের সামনে অবনত মস্তক ছিলো । পথে বিভিন্ন বিচ্যুতি ও পদস্থলন সত্বেও তারা কোনোমতে সিরাতে মুস্তাকিমের ওপর অবস্থান করছিলো । ২। জিহাদ যদিও জাতির কিছু সদস্যের জন্য মৃত্যুপরোয়ানা হয়ে তাদেরকে পার্থিব বিভিন্ন স্বাদ থেকে বঞ্চিত করে দেয় কিন্তু তা জাতির বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সঞ্জীবনী সুধা হয়ে ওঠে ৷ জাতীয়তা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখার এটাই একমাত্র রক্ষাকবচ । সঙ্গে সঙ্গে যারা মৃত্যুর কোলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।