হযরত হিযকিল আলাইহিস সালাম ৪ ২৬ বলা হয়েছে এটি কোনো সত্যিকার ঘটনার উল্লেখ নয় । বনি ইসরাইলের প্রাগৈতিহাসিক যুগে এমন কিছু ঘটে নি । আমাদের মতে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতই সঠিক । কেননা, কুরআনুল কারিমের বর্ণনাশৈলী থেকে জানা যায় যে, উল্লিখিত আয়াতসমূহের পূর্বে স্বামী-স্ত্রী সম্পর্কিত তালাকের কিছু বিধান বলা হয়েছে। তাতে জিহাদের সামান্যতম উল্লেখও নেই । অবশ্য সেই আয়াতসমূহের পরে জিহাদের আলোচনা এসেছে । যদি উল্লিখিত আয়াতসমূহ 'জিহাদ'-এর প্রতি উদুদ্ধ ও উৎসাহিত করার উদ্দেশ্যেই উপমাস্বরূপ পেশ করা হয়ে থাকে, তাহলে আরবি সাহিত্যের স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী দরকার ছিলো, প্রথমে জিহাদের বিধান বলা । এরপর যারা জিহাদকে ভয় পায় সেই পলায়নপর মনোবৃত্তির লোকদের উপদেশ ও শিক্ষা দেয়ার জন্য উপমার দৃশ্যায়ন করে এই সত্যের উদ্ঘাটন করা যে, জিহাদ থেকে পলায়নকারীদের পুনরুথান মন্দভাবে হয় । কিন্তু এখানে এর উল্টো ঘটেছে । অর্থাৎ প্রথমে ঘটনার দৃশ্যায়ন ঘটেছে, এরপর জিহাদের আয়াত এসেছে । কাজেই সঠিক ব্যাখ্যা হলো, যখন জিহাদের দিকে কথার মোড় ঘুরতে শুরু করেছে, তখন তার পূর্বেই বনি ইসরাইলের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে, প্রাচীন যুগের একটি জাতি জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে পাঠকদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে, তোমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও । এই পদ্ধতিতে আলোচনা পেশ করার একটি কার্যকর মানসিক প্রভাব রয়েছে। তা হলো, এর ফলে সেই নির্দেশ এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে । এ ধরনের চরম গুরুত্বপূর্ণ অবস্থায় একজন মানুষের হৃদয়াকাশে কুমস্ত্রণা, সংশয় ও জীবন বাচানোর যে ভাবনা উঁকি দিতে শুরু করে তা মুহূর্তেই সেই সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তি থেকে দূর হয়ে যায় । তখন সে নিজেকে সত্যের পথে উৎসর্গ করতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় । উপদেশ ও শিক্ষা হযরত. হিযক্চিচ্ধিংআা. ও বনি ইসরাইল-সম্পর্কিত উল্লিখিত আয়াতসমূহ থেকে যে শিক্ষা ও উপদেশ অর্জিত হয়, যার দিকে দৃষ্টিপাত করতেই এ আহান, তা নিম্নরূপ : www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।