বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৭২৫ ইবনে কাসির রহ. বলেন, মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবনের ঘটনাটি ওই সকল পুনরুথানকে অস্বীকার করে। কেননা, বনি ইসরাইলের মধ্যে এমন একদল মুশরিকও ছিলো, যারা মৃতদেহের পুনরুত্থানকে মেনে নিতে পারতোনা। যদিও আমরা ইতোপূর্বে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তারপরও এখানে কিছুটা খোলাসা করার প্রয়োজন বোধ করছি। আধ্যাত্মিকতা (Spiritualism) বিশেষজ্ঞদের গবেষণায় বেরিয়ে এসেছে যে, ‘রহ' দেহ থেকে আলাদা একটি স্বত্ত্র সৃষ্টি । একটি দেহ যদি পচে-গলেও যায় এবং তার উপাদানগত সংযুক্ত কাঠামো যদি শতধা বিচ্ছিন্ন হয়েও যায়, তারপরও রূহ জীবিত থাকে ৷ দ্বিতীয়ত, এ বিষয় অবশ্যই যৌক্তিক যে, যে মহান সত্তা কোনো বস্তুকে সংযুক্ত কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, তিনি সংযুক্ত কাঠামো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাকে দ্বিতীয়বার সংযুক্ত করতে সক্ষম । কাজেই রূহের জীবিত থাকা এবং দেহের সংযুক্ত কাঠামোর অংশগুলো বিচ্ছিন্ন হওয়ার পর পুনরায় যুক্ত হওয়ার বিষয়টি যখন যুক্তিসম্মত, তখন মৃতদেহের পুনরুদ্থানকে অস্বীকার করার কোনো কারণ নেই ৷ তা কখনো কখনো বিশেষ অবস্থার প্রেক্ষিতে নবী-রাসুলদের বক্তব্য সত্য প্রমাণিত করার প্রয়োজনে, তাদের আহানের সমর্থনে এই দুনিয়াতেও মুজেযা আকারে সংঘটিত হয় । এখানে কারো কারো মনে এ সংশয় সৃষ্টি হতে পারে যে, পার্থিব জীবনের সাধারণ নিয়ম অনুসারে কোনো ব্যক্তি দ্বিতীয়বার জীবন পেতে পারেনা এবং কিয়ামত দিবসেই মৃতদেহের পুনরুত্থানের ঘটনাটি ঘটবে । তাহলে কী করে বনি ইসরাইলের ওই বিশেষ দলটির ক্ষেত্রে উল্লিখিত নিয়মের ব্যত্যয় ঘটলো? যারা এ গ্রহের প্রথম খণ্ড অধ্যয়ন করেছেন, তারা অবশ্যই সেখানে উত্তর পেয়ে গেছেন যে, কখনো কখনো বিশেষ আইন অনুযায়ী কোনো প্রয়োজন ও প্রজ্ঞানির্ভর কৌশলী সিদ্ধান্তমতে এ জাতীয় ব্যত্যয় সংঘটিত হওয়া যুক্তির দৃষ্টিকোণ থেকে শুধু সম্ভবই নয়, বরং ঘটেছেও । যদিও সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের বিপরীতে প্রখ্যাত তাবেঈ মুফাসসির ইবনে জুরাইজ রহ. বলেন, উল্লিখিত আয়াতসমূহে যা কিছু বলা হয়েছে তা একটি |} 5 বা উপমার প্রয়োগমাত্র । তা জিহাদ থেকে পলায়নকারীদেরকে উপদেশ ও শিক্ষা দেয়ার উদ্দেশ্যে কুরআনুল কারিমে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।