বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত হিযকিল আলাইহিস সালাম * ২৪ এবং কাপুরুষতা ও বিহলতা থেকে দূরে রাখে । তার দৃষ্টি একমাত্র দায়িত্ব পালনের ওপরই নিবদ্ধ থাকে। সে কুদরতি সিদ্ধান্তগুলোকে নিজের কর্মক্ষমতার উর্ধে মনে করে এড়িয়ে চলে । ইসলাম কখনো তাকদিরের এ অর্থ বলেনি যে, হাত-পা মুড়ে, চেষ্টা-সাধনা ও কর্মঘনিষ্ঠ জীবন ছেড়ে গায়বি সাহায্যের অপেক্ষায় বসে থাকবে এবং ‘কুদরতি সিদ্ধান্ত অনুযায়ী যা হওয়ার তা-ই হবে’ এ কথা ভেবে নিজ দায়িত্ব পালন ছেড়ে দেবে। প্রকৃতপক্ষে কাপুরুষতা ও পৌরুষহীনতা থেকেই এ ধরনের মনোভাব সৃষ্টি হয়। যা ব্যক্তিকে তার দায়িত্ব্পালনে বাধা দেয় এবং ঝুট-ঝামেলাহীন জীবনের দিকে আহান করে লাঞ্ছনার গহরে নিক্ষেপ করে। জিহাদের আয়াত থেকে বর্ণনার সমর্থন উল্লিখিত আয়াতের পরবর্তী আয়াতে জিহাদের আলোচনা এসেছে । যা ‘জিহাদের আয়াত’ নামে প্রসিদ্ধ । উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় যে বর্ণনাটি পেশ করা হয়েছে, পরবর্তী জিহাদের আয়াতে তার সমর্থন পাওয়া যায় । যাতে মুসলমানদেরকে জিহাদের ওপর উদ্বুদ্ধ করা হয়েছে । ইরশাদ হয়েছে_ 4০45-51555 ‘আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো ॥' যেহেতু জিহাদের জন্য প্রয়োজন আত্মোৎসর্গী মনোভাব ও জগৎকে তুচ্ছ ইসরাইলের এমন একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে জিহাদের ভয়ে পলায়নকারীদের ওপর মৃত্যুর আযাব নেমে আসার ইতিহাস পুনরাবৃত্তি করা হয়েছে । যাতে ওই ঘটনা থেকে পাঠক উপদেশ গ্রহণ করে, তার হৃদয়ে বীরত্ব ও পৌরুষোদ্দীপ্ত চেতনা সৃষ্টি হয় এবং কাপুরুষতা ও বিহলতার প্রতি ঘৃণা জন্যে । মৃত ব্যক্তির পুনরুজ্জীবন সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মাযহাব অনুসারে আমরা আমাদের উল্লিখিত আলোচনা পেশ করেছি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।