কাসাসুল কুরআন ৫ম খণ্ড গু ২৩ জিহাদ থেকে পলায়ন মুহাম্মদি শরিয়তের বিধানমতে যুদ্ধের ময়দান থেকে পলায়ন (মহান আল্লাহর সঙ্গে শিরকের পর) সবচেয়ে বড় গুনাহ । বাস্তবতাও এ কথাই বলে । কেননা, একজন মানুষ যখন আল্লাহর ওপর ঈমান আনে, তখন সে তার জান-মাল সবকিছুই তার কাছে সোপর্দ করে দেয় । এই সোপর্দ করার নামই তো হলো ইসলাম । কাজেই এখন তো এক মুহূর্তের জন্যও সে এ সুযোগ পেতে পারে না যে, সেই আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে নিজের জীবন বাচানোর ফন্দি খুঁজবে । কাপুরুষতা ও পলায়নপরতা ইসলামের সঙ্গে মানায় না । সত্যের পথে বীরত্ব প্রদর্শনই ইসলামের স্বতস্ত্র প্রতীক । একজন মানুষের হৃদয়ে যখন এই বিশ্বাস বদ্ধমূল যে, ভালো ও মন্দ এবং কল্যাণ ও অকল্যাণের সবটাই গোটা বিশ্বনিখিলের একমাত্র সৃষ্টা মহান আল্লাহর কুদরতি হাতে । তিনি ভাগ্যলিপিতে যা লিখেছেন তা ই ঘটবে । এর অন্যথা হতে পারে না, তখন তো এক মুহূর্তের জন্যও তার মনোজগতে এ ভাবনা উঁকি দিতে পারে না যে, সে আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্যলিখন সম্পর্কে এ ধারণা করবে যে, আমার কৌশলী সিদ্ধান্ত আল্লাহর ফয়সালার গতিপথ বদলে দিতে পারে! সে তো এ ধারণা পোষণ করতে পারে না যে, এক স্থানে তার তাকদির কার্যকর হলে অন্য স্থানে সেটি কোনোরূপ প্রভাব ফেলবে না। ইসলামি দৃষ্টিকোণ থেকে তাকদির-সম্পর্কিত দর্শন হলো, ব্যক্তি নিজের মধ্যে এই দৃঢ় বিশ্বাস সৃষ্টি করবে যে, আমার দায়িত্ব হলো আল্লাহর বিধান বাস্তবায়ন করা । এখন যদি কোথাও এ আশঙ্কা সৃষ্টি হয় যে, আল্লাহর কোনো বিধান বাস্তবায়ন করতে গেলে প্রাণহানি হতে পারে অথবা সম্পত্তির ক্ষয়-ক্ষতি হতে পারে তাহলে সে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করবে যে, এটি জান বা মাল ধংস হওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে কোনো না কোনো কার্যকারণ সৃষ্টি হয়ে এই সৃষ্টজগতে সেই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়িত করে দেখাবে । এ বিশ্বাসই ব্যক্তিকে বীর-বাহাদুর বানিয়ে দেয় www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।