বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত হিযকিল আলাইহিস সালাম ৪ ২২ তখন হয়তো হযরত হিযকিল আ. তাদের এই পলায়নকে আল্লাহর নিদেশের অবাধ্যতা এবং তাকদিরের অমোচনীয় সিদ্ধান্তের প্রতি অবিশ্বাস প্রদর্শন মনে করে অসন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন অথবা খোদ আল্লাহর কাছে তাদের এই কর্মকাণ্ড অসম্তষ্টির কারণ হয়, ফলে গযব নেমে আসে । যাইহোক, সেই গযবের ফলে তাদের সবাই মৃত্যুমুখে পতিত হয়। একসঙ্গে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে । এক সপ্তাহ পর যখন হযরত হিযকিল আ. তাদের পাশ দিয়ে গমন করেন তখন তিনি তাদের এ অবস্থা দেখে আফসোস প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন যে, হে উভয় জাহানের প্রতিপালক, আপনি ওদেরকে মৃত্যুর এবং অন্যদের জন্যও চরম শিক্ষা ও উপদেশের উপলক্ষ হয় । নবীর দোয়া গৃহীত হয় । তারা নতুন জীবন লাভ করে । এভাবে তাদের নবজীবন হয় সকলের জন্য উপদেশ ও শিক্ষার জীবস্ত উপকরণ । তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে, সেই ইসরাইলি জনগোষ্ঠীটি ছিলো ‘দাদরাওয়ান' অঞ্চলের বাসিন্দা । এটি ভূমধ্যসাগর থেকে কয়েক ক্রোশ দূরব্তী একটি প্রসিদ্ধ জনপদ । ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে ‘উনাইহ’ উপত্যকায় আত্মগোপন করেছিলো । সেখানেই তাদের ওপর মৃত্যুর বিভীষিকা নেমে এসেছিলো । কুরআনুল কারিমে সেই ঘটনা এভাবে বিবৃত হয়েছে_ ' Bn IIB Sh iS Sh hs 3G EDS Cds SILOAM ALONE PES IG নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল: কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞত প্রকাশ করে না ।' [সুরা বাকারা : আয়াত ২৪৩| www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।