বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ২১ নাম, বংশ ও নবুয়ত লাভ তাওরাতের তথ্যমতে, তিনি ছিলেন প্রখ্যাত জ্যোতিষী বুযির পুত্র । তার নাম, হিযকি-ইল ৷’ ইবরানি ভাষায় ‘ইল’ একটি বড়ত্ববোধক শব্দ । আর ‘হিযকি’ শব্দের অর্থ শক্তি ও বল । এ কারণে আরবি ভাষায় সংযুক্ত নামের অর্থ করা হয়, আল্লাহর শক্তি । কথিত আছে যে, হযরত হিযকিল আ.-এর পিতা তার শৈশবেই ইন্তিকাল করেছিলেন । পরবর্তীকালে যখন তার নবুয়ত লাভের সময় অত্যাসন্ন, তখন হযরত হিযকিল আ.-এর মাতাও বয়োবৃদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন। এ কারণে ইসরাইলিদের মধ্যে তিনি ‘ইবনুল ‘আজুয’ উপনামে প্রসিদ্ধ ছিলেন ৷* হযরত হিযকিল আ. দীর্ঘকাল বনি ইসরাইলের মধ্যে তাবলিগে দীন ও তাদের ইহকালীন ও পরকালীন পথপ্রদর্শনের মহান কর্তব্য নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন । কুরআনুল কারিমে হযরত হিযকিল আ.-এর আলোচনা কুরআনুল কারিমের কোথাও হযরত হিযকিল আ.-এর নামের উল্লেখ নেই । তবে সুরা বাকারায় উল্লেখিত একটি ঘটনাকে কেন্দ্র করে মহান বুযুর্গানে দীন থেকে যেসব বর্ণনা পাওয়া যায়, তার থেকে অনুমিত হয় যে, ওই ঘটনা হযরত হিযকিল আ.-এর সঙ্গে সম্পর্কিত । তাফসিরের বিভিন্ন কিতাবে হযরত আবদুল্লাহ বিন আবাস রা.-সহ অন্য সাহাবায়ে কেরাম থেকে এ কথা বর্ণিত রয়েছে যে, যখন বনি ইসরাইলের অনেক বড় একটি দলের উদ্দেশে তাদের বাদশাহ বা তাদের নবী হযরত হিযকিল আ. এ নির্দেশ প্রদান করেন যে, অমুক শত্রুর সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে যাও এবং আল্লাহর পতাকা উডডীন রাখার দায়িত্ব পালন করো তখন তারা প্রাণের ভয়ে পালিয়ে যায় । এ সময় তারা মনে করেছিলো যে, আমরা জিহাদ থেকে পালানোর মাধ্যমে মৃত্যু থেকে বেঁচে গেছি । তারা অনেক দূরের একটি উপত্যকায় আত্মগোপন করে । ", হিযকি এল শব্দটি বনি ইসরাইলের সমাজে একজন জ্যোতিমী, প্রাজ্ঞ জ্ঞানী ও পরিপূর্ণতার অধিকারী আধ্যাত্মিক ব্যক্তিত্বের অর্থে ব্যবহৃত হতো । - যার অর্থ, বয়োবৃদ্ধের সন্তান । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।