বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ١١٣
📝 نص 📖 PDF

ভূমিকা হযরত মুসা আ.-এর পর বনি ইসরাইলে যেসকল মহান নবী প্রেরিত হয়েছেন, তাদের তালিকা বেশ দীর্ঘ । সেই তালিকার সর্বশেষ সংযোজন হলেন হযরত ঈসা আ. । কয়েক শতাব্দীর পরিক্রমায় ঠিক কতজন নবী- রাসুল প্রেরিত হয়েছিলেন, তার সঠিক সংখ্যা একমাত্র আল্লাহই জানেন । কুরআনুল কারিমে এই তালিকার অল্প কয়েকজনের কথা আলোচিত হয়েছে। কারো কথা বিস্তারিতভাবে এসেছে। কারো কথা সংক্ষেপে আলোচিত হয়েছে। আর কারো শুধু নামই উচ্চারিত হয়েছে । কুরআনুল কারিমে যেসকল নবীর উল্লেখ পাওয়া যায়, তার বাইরে আরো কয়েকজন নবীর কথা তাওরাতে উল্লেখ করা আছে । সে সঙ্গে তাদের ঘটনাবলি ও বৃত্তাপ্তও সংযোজিত রয়েছে । ইসরাইলি নবীদের মধ্যে এতিহাসিক ক্রুমবিন্যাস একটি অমীমাংসিত প্রশ্ন । তবে আমরা এক্ষেত্রে ইবনে জারির, তাবারি ও ইবনে কাসির রহ.-এর বিন্যাসকে প্ৰণিধানযোগ্য মনে করি । এ-কারণে তাদের বর্ণিত ধারাক্রম অনুসারে ওই সকল নবীর জীবনী পেশ করেছি । হযরত মুসা ও হযরত হারুন আলাইহিমাস সালামের পর তাওরাত ও ইতিহাসের অভিন্ন রায় অনুযায়ী হযরত ইউশা আ. নবুওতের সিংহাসনে আরোহণ করেন । তার পরলোকগমনের পর তার স্থলাভিষিক্ত হন হযরত মুসা আ.-এর অপর সঙ্গী কালিব ইবনে ইউহান্না । যিনি সম্পর্কে হযরত মুসা আ.-এর সহোদরা হযরত মারইয়াম বিনতে ইমরানের স্বামী ছিলেন । তবে তিনি নবী ছিলেন না তাবারি রহ. বলেন, তার তিরোধানের পর প্রথম যে-মহান ব্যক্তিত্ব বনি ইসরাইলের আধ্যাত্মিক ও পার্থিব নেতৃত্ব ও পথপ্রদর্শনের দায়িত্ব পালন করেন, তিনি হলেন, হযরত হিযকিল আ. । 8. তারিখে ইবনে কাসির : ২/২ www.eelm.weebly.com

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.