বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম $ ১৮ সাফল্যের সঙ্গে অভীষ্ট লক্ষ্যে উপনীত হবে, তখন সে যেনো আত্মম্ভরিতা ও দর্পের জালে ফেঁসে এ কথা না বুঝে বসে যে, এটি আমার ব্যক্তিগত যোগ্যতা ও প্রতিভার ফসল । বরং এ সময় তার দায়িত্ব হলো, সে মহান তীরই সামনে বিনীত হয়ে মাথা নত করবে, যাতে সে আগামীতেও সেই মহান সত্তার করুণার আচলে বাধা থাকে এবং দুনিয়ার মতো আখেরাতেও সফলতা লাভ করে চিরধন্য হতে সক্ষম হয় । ২। চরম থেকে চরমতর হতাশাজনক অবস্থাতেও কোনো ব্যক্তির জন্য মহান আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না । কেননা, একজন ব্যক্তি যদি নিপীড়িতও হয়, অত্যাচারের যাতাকলে প্রতিনিয়ত পিষ্টও হয়, তারপরও সে মহান আল্লাহর দয়া ও করুণা থেকে বঞ্চিত নয় । তবে সুক্ষ ও দূরদর্শী কর্মকৌশল ও কল্যাণকামনার প্রেক্ষিতে সেটি আসতে অবশ্যই বিলম্ব হয়ে থাকে । ৩ । যে-জাতির ওপর আল্লাহর দয়া, করুণা, অনুগ্রহ ও পুরস্কার অবারিত হয়ে বর্ষিত হতে থাকে যদি তারা কৃতজ্ঞ ও অনুগত না হয়ে অবাধ্যতা ও মহান সত্তার কঠিন শাস্তি ও চরম জবাবদিহির সম্মুখীন হতে হয় । কেননা, তারা এতকিছু দেখার পর এবং দীর্ঘ অভিজ্ঞতা লাভ করার পরও অবাধ্যতার শিকার হয়েছে ৷ যা নিঃসন্দেহে চরম অন্যায় ও কঠিন দণ্ডনীয় অপরাধ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।