কাসাসুল কুরআন ৫ম খণ্ড ১৭ তারা প্রবেশ করেছিলেন । যখন হযরত উমর রা. বাইতুল মুকাদ্দাসের হেরেমে প্রবেশ করেন এবং যখন হযরত সা'দ রা. কিসরার রাজপ্রাসাদে ঢোকেন, তখন তারা প্রথম যে কাজটি করেন, তা হলো, তারা মহান আল্লাহর সমীপে মাথা নত করে শোকরিয়ার নামায আদায় করেন । এভাবে করেছিলেন । তাদের চিত্র ছিলো এমন যে, তারা যখন আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করতেন, তখন বীরত্ব ও শক্তিমত্তার স্বাক্ষর রেখে শত্ৰু বাহিনীর ওপর ঝাপিয়ে পড়তেন আর যখন বিজয়ী হতেন তখন আদায় করতেন । এসময় তারা বিজিত অঞ্চলের লোকদের সঙ্গে একাস্ত দয়ালু আচরণ করতেন । মোটকথা, অবশেষে ইসরাইলি সম্প্রদায় তাদের কৃতকর্মের দণ্ড ভোগ করে । তারা আল্লাহর শাস্তির পাত্রে পরিণত হয় । প্রশ্ন হলো, আল্লাহর ওই শাস্তি কী ছিলো? কুরআনুল কারিম এর কোনো বিশদ ব্যাখ্যা দেয় নি ৷ শুধু £৮] 54155) : ‘আকাশ হতে শাস্তি’ বলে বিষয়টিকে অস্পষ্ট আকারে ছেড়ে দিয়েছে। আর বাস্তবতা হলো, তাদের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিতে হলে এতটুকুই যথেষ্ট । সুরা আ’রাফে এসেছে, ৫৮ ৷} 554। J4% : ‘কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিলো, তাদেরকে যা বলা হয়েছিলো, তার পরিবর্তে তারা অন্য কথা বললো ৷’ যা থেকে এ কথা বুঝা যায় যে, অকৃতজ্ঞতা ও অবাধ্যতার এই ঘৃণিত কাজ বনি ইসরাইলের সব লোক করে নি । বরং সেই সম্প্রদায়ে একটি দল এমনও ছিলো, যারা সবসময় আল্লাহর নির্দেশের অনুগত থেকেছে এবং আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত ইউশা আ.-কে সঙ্গ দিয়েছে । শিক্ষা ও উপদেশ ১। হযরত ইউশা আ. ও বনি ইসরাইলের উল্লিখিত ঘটনাপ্রবাহ থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি উপলব্ধ হয় তা হলো, একজন মানুষের মানবিক ও নৈতিক দায়িত্ব হলো, যখন সে কোনো বিপদ বা পরীক্ষায় উত্তীর্ণ হবে বা কাসাসুল কুরআন (৫ম) - ২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।