বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম ৪ ১৬ মোটকথা, আল্লাহ তাআলা উল্লিখিত আয়াতসমূহে তার সৎ ও ইবাদতগুযার বান্দাদের সঙ্গে অহঙ্কারী-উদ্ধত মানুষদের কী পার্থক্য তা জানিয়ে দিয়েছেন । কেননা, যারা আল্লাহর অনুগত বিনম্ বান্দা হন, তারা করা সঙ্গে তার ব্যক্তিগত স্বার্থ ও ব্যক্তিগত বড়ত্ব অর্জনের উদ্দেশ্য নিয়ে লড়াই করেন না, বরং আল্লাহর শত্রু, বিশৃংখলা সৃষ্টিকারী, সমাজে অস্থিতিশীলতা তৈরিকারী মহলের অনিষ্টতা এবং অত্যচারী, অবিচারী এজন্য যে, এর দ্বারা সাম্য ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে । আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে । তারা এ বিশ্বাস নিয়েই অস্ত্র ধারণ করে থাকেন যে, = 51 ++ ১21: ফেতনা ও বিপৰ্যয় হত্যা থেকেও গুরুতর অপরাধ । এ কারণে যখন তারা কাফেরদের ওপর বিজয়ী হন, তখন তারা নিজেদের আনন্দের প্রকাশ অহঙ্কার ও আত্মম্তরিতার মাধ্যমে করেন না, বরং এ সময় তারা আল্লাহর সমীপে চূড়ান্ত বিনম্ৃতা ও আত্মতুচ্ছতার সঙ্গে সেজদাবনত হয়ে তাদের আনন্দের প্রকাশ ঘটান । যখন তারা বিজিত এলাকাসমূহে প্রবেশ করেন তখন প্রত্যেকে পরিপূর্ণ শোকরগুজার বিনম্র বান্দার বেশে প্রবেশ করেন । তাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা নগরীকে কাফেরদের হাত থেকে পবিত্র করে বিজয়ীবেশে প্রবেশ করেন তখন তিনি এতটাই বিনীত ও বিন্ম্‌ ছিলেন যে, উটের ওপর আরোহণ করা অবস্থায় তিনি খুব বেশি মাথা ঝুঁকিয়ে রেখেছিলেন । প্রত্যক্ষদর্শীর বক্তব্য হলো, এসময় নবীজির দাড়ি মুবারক উটের হাওদার মাথা ছুই ছুই করছিলো । এরপর যখন নবীজি হেরেম শরিফে প্রবেশ এবং আট রাকাত শোকরিয়ার নামায আদায় করেন । সাহাবায়ে কেরামের চিত্রও ছিলো অনুরূপ । হযরত উমর রা.-এর হাতে যখন বাইতুল মুকাদ্দাস বিজিত হয়, হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা.-এর হাতে যখন ইরান পদানত হয়, তখন এই মহান বিজয়ীগণ বিজিত এলাকাসমূহে অপরাপর অহঙ্কারী রাজাদের মতো সদর্পে প্রবেশ করেন নি, বরং আল্লাহর একজন বিনীত, ভগ্নহৃদয় ও অনুগত বান্দার মতো বেশে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।