বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪১৩ করা দলিল দুটি দুর্বল ও বাস্তবতা বিবর্জিত । অবশ্য জনপদ বলে বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য নেয়াটা সঠিক হওয়ার কারণ হলো, মহান আল্লাহর নির্দেশে হযরত ইউশা আ.-এর নেতৃত্বে ‘আরিহা'-তে প্রথম আমালিকা গোষ্ঠীকে পরাজিত করে । এরপর কিনআন নগরী পদানত করে অবশেষে ফিলিস্তিন ভূখণ্ডে এসে উপস্থিত হয় । যার অব্যবহিত পরে তারা বাইতুল মুকাদ্দাসও জয় করে ফেলে । যেহেতু এ স্থানটি ছিলো তাদের তাবৎ বিজয়াভিযানের মূল কেন্দ্রবিন্দু ও চূড়ান্ত লক্ষ্য; এ কারণে সেটি বিজিত হওয়ার পর মহান আল্লাহ তাদেরকে এই সুবিশাল সাফল্যের প্রেক্ষিতে সেই নির্দেশ প্রদান করেন, যার কথা কুরআনুল কারিমে উঠে এসেছে । অকৃতজ্ঞতা কুরআনুল কারিমে এসেছে, যখন মহান আল্লাহ বনি ইসরাইলকে বিজয় দান করেন এবং তারা বিজয়ীবেশে শহরের ভেতর প্রবেশ করতে শুরু করে তখন তিনি তাদেরকে এ নির্দেশ দিয়েছিলেন যে, তোমরা অহঙ্কারী ও আত্মম্ভরী লোকদের মতো প্রবেশ করবে না; বরং খোদার শোকর হয়ে ও তওবা-ইসতিগফার করা অবস্থায় প্রবেশ করবে ৷ যাতে আল্লাহর শোকরগোষযার বান্দা ও অহঙ্কারী-উদ্ধত শ্রেণির মধ্যে ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে ৷ কিন্তু বিজয় ও সাহায্যপ্রাপ্ত হতেই ইসরাইলিদের সেই মজ্জাগত বৈশিষ্ট্য ফিরে আসে । তারা আল্লাহর নির্দেশের অবাধ্যতা করে অহঙ্কারী ও উদ্ধত মানুষদের মতো জনপদে প্রবেশ করে । তারা সদর্প পদক্ষেপে মাথা উঁচু রেখে অহমিকা দেখিয়ে পথ চলছিলো । ইসতিগফার ও প্রার্থনার স্থলে অহঙ্কারী শব্দ ধ্বনিত হচ্ছিলো । যেনো তারা আল্লাহ তাআলার নির্দেশের সঙ্গে বিদ্বপ করা অবস্থায় শহরে প্রবেশ করছিলো । তার উপর্যুপরি অবাধ্যতার ফলে অবশেষে মহান আল্লাহর আত্মমর্যাদাবোধ জেগে ওঠে । ক্রমাগত নিন্দিত বদ আমলের প্রতিফল স্বরূপ তাদের ওপর আল্লাহর শাস্তি নেমে আসে । কুরআনুল কারিমের দুটি স্থানে এই ঘটনা আলোচিত হয়েছে ৷ প্রথমটিতে সংক্ষেপে ও দ্বিতীয়টিতে খানিকটা বিশদভাবে তার আলোচনা হয়েছে । সুরা বাকারা ও সুরা আ’রাফে ইরশাদ হয়েছে_ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।