বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম ৪ ১২ সৈন্যবাহিনী রওয়ানা হওয়ার পূর্বে তিনি ইন্তিকাল করেন । মহান আল্লাহ পবিত্র ভূমি দখলদার মুশরিক শক্তিগুলোর হাত থেকে মুক্ত হয় । প্রকৃত বিচারে আরিহার সফল অভিযানটি গোটা পবিত্র ভূমি জয় ও উদ্ধারের সূচনা হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছিলো । হযরত ইউশা প্রথম ‘কিস' নগরী জয় করেন । কুরআনুল কারিম নগরীটির নাম বলে নি, বরং জনপদ বলে অস্পষ্টভাবে ছেড়ে দিয়েছে । কেননা, সেই ঘটনার বৃত্তান্ত যে উদ্দেশ্যে পেশ করা হচ্ছে, তার সঙ্গে জনপদের নাম নিদিষ্ট করার কোনো সম্পর্ক নেই । হাফেয ইমাদুদ্দীান রহ. বলেন, প্ৰণিধানযোগ্য অভিমত হলো, সেটি বাইতুল মুকাদ্দাস (জেরুজালেম) । এটি ‘আরিহা’ নগরী না হওয়ার কারণ হলো, তা ইসরাইলিদের যাতায়াতের পথে পড়ে না । মহান আল্লাহ তাদের সঙ্গে এ নগরীর ব্যাপারেও অঙ্গীকার করেন নি । তার প্রতিশ্রুত নগরী ছিলো বাইতুল মুকাদ্দাস । কিন্তু আমাদের অভিমত হলো, 2,; (জনপদ) বলে বাইতুল মুকাদ্দাস উদ্দেশ্য; তার কথা অস্তত এতটুকু ঠিক । কিন্তু পরবর্তী বিষয়াবলির ক্ষেত্রে তিনি যেসব দলিল-উপাত্ত পেশ করেছেন, সেগুলো সঠিক নয় । কেননা, এ বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই যে, বনি ইসরাইল যদি সাইনা উপত্যকা থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশে যাত্রা করেও থাকে, তাহলেও শুষ্কপথে তাদের যাত্রাপথে কিনআন ভূখণ্ড অবশ্যই পড়বে । যার প্রথম নগরী হলো ‘আরিহা' । আপনি যদি পৃথিবীর মানচিত্র চোখের সামনে তুলে ধরেন, তাহলে দেখতে পাবেন যে, শুষ্কপথে ওই আদিম যুগে সাইনা উপত্যকা পেরিয়ে কেউ যদি জেরুজালেম যেতে উদ্যত হতো, তাহলে তাকে অবশ্যই কিনআন হয়ে পথ ধরতে হতো ৷ উপরস্তু ইসরাইলিদের সঙ্গে মহান খোদার এ অঙ্গীকারও ছিলো যে, তিনি তাদেরকে তাদের পিতুপুরুষের ভূখণ্ড ফিরিয়ে দেবেন । আর স্পষ্ট কথা হলো, তাদের পিতৃপুরুষদের মাতৃভূমি শুধু বাইতুল মুকাদ্দাসই নয়, বরং কিনআন ভূখণ্ডও তার অন্তর্ভুক্ত । যেখান থেকে হিজরত করে হযরত ইউসুফ আ.-এর যুগে ইসরাইলিরা মিসরে এসে থিতু হয়েছিলো । কাজেই ইবনে কাসিরের পেশ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।