কাসাসুল কুরআন ৫ম খণ্ড $১১ স্বীকার করতে বাধ্য হলো । বনি ইসরাইল অনেক বড় বিজয় লাভ করলো । ধীরে ধীরে ইউশা আ.-এর নেতৃত্বে বনি ইসরাইল লড়াই করে গোটা পবিত্র ভূমি করতলগত করলো । এভাবে অত্যাচারী শোষক মুশরিকদের হাত থেকে তা মুক্ত করে পিতৃপুরুষের জন্মভূমির ওপর নতুন করে আরেকবার দখল প্রতিষ্ঠা করলো । তাওরাতে এসেছে যে, যখন বনি ইসরাইল যুদ্ধের জন্য প্রস্তুত হলো, তখন আল্লাহর নির্দেশে অঙ্গীকারের সিন্দুক (তাবুতে সাকিনাহ) তাদের সঙ্গে ছিলো । যাতে মুসার লাঠি, হারুনের জামা ও মারনা-এর চীনামাটির বাসন সংরক্ষিত ছিলো । এগুলো ছাড়াও আরো অনেকগুলো বরকতময় বস্তুও ছিলো । কেননা, মহান আল্লাহ তাদেরকে আদেশ করেছিলেন, ‘তোমরা মান্না সংরক্ষণ করো । যেনো তোমাদের আগামী প্রজন্মও প্রত্যক্ষ করার সুযোগ পায় যে, তোমাদের ওপর খোদার অনুগ্রহ বর্ষিত হয়েছিলো !' ভুঁতির দখলদার অত্যাচারী শক্তিগুলোর সঙ্গে লড়াই করার জন্য হযরত ইউশা আ.-কে সেনাপতি নির্বাচন করে বনি ইসরাইলের শাখাগোত্রগুলোকে বিভিন্ন" শিবিরে... ভাগ করে সেগুলোর কম।তারদ্বেব নামও চুড়ান্ত করেছিলেন । যার কারণে হযরত ইউশা আ.-এর ব্যাপারটি অনেকটা হযরত উসামা রা.-এর সঙ্গে মিলে যায় । কেননা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া. সাল্লামও তার জীবদ্দশায় শাম অভিযানের জন্য হযরত উসামা রা.-কে সেনাপতি মনোনীত করেছিলেন এবং তার হাতে ঝাণ্ডা তুলে দিয়েছিলেন । কিন্তু সৈন্যবাহিনী রওয়ানা হওয়ার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তিকাল করেন । পরবর্তীকালে হযরত আবু বকর সিদ্দিক রা.-এর শাসনামলে সেই উসামাবাহিনী শামের উদ্দেশে যাত্রা শুরু করে । ইতিহাসের পাতায় সেই যুদ্ধাভিযানটি পরবর্তীকালের রোম, ইরান ও ইরাক বিজয়ের প্রথম পদক্ষেপ হিসেবে স্থান করে নেয় । এভাবে হযরত মুসা আ. পবিত্র ভূমির দখলদার শক্তিগুলোর মূলোৎপাটনের লক্ষ্যে মহান আল্লাহর নির্দেশে হযরত ইউশা আ.-কে সেনাপতি মনোনীত করেন এবং যুদ্ধের প্রাথমিক পর্বগুলো নিজেই তত্ত্বাবধান করেন । কিন্তু www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।