বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ১১১ উত্তরাধিকারের অধিকারী হতে পারবে না । ‘ইসলামি খেলাফত’ তার অধিকার হবে না । এমন জাতির শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্বের জন্য আল্লাহর কাছে কোনো অঙ্গীকারও থাকবে না । তবে আল্লাহ তার নিজ প্রজ্ঞা ও কল্যাণকামিতার বিচারে দুনিয়ার ব্যবস্থাপনার দায়িত্ব যাকে ইচ্ছে দিতে পারেন এবং যার কাছ থেকে ইচ্ছে ছিনিয়ে নিতে পারেন । কারণ ও ফলাফলের মধ্যে যে সম্পর্ক, রাজত্ব দেওয়া-নেওয়ার উল্লিখিত মূলনীতির সঙ্গে তার কুদরতের সেই সম্পর্ক ৷ সেই দেওয়া-নেওয়ার পেছনে তার অনেকগুলো প্রজ্ঞা ও কল্যাণকামিতা কাজ করে, যার গভীরে পৌঁছা মানুষের পক্ষে সম্ভব নয় । এক্ষেত্রে যে চিত্রটি সবচেয়ে করুণ ও দুর্ভাগ্যজনক, তা হলো, মুসলমান ‘গোলাম ও শাসিত' হবে আর কুফরি ও শিরকির ধ্বজাধারী সরকার তার ওপর ‘প্ৰতাপশালী শাসনক্ষমতা ও কর্তৃত্বশালী' হবে। যেনো এটি আল্লাহর এমনই এক শাস্তি যা বদআমলের কারণে এবং সৎকাজ করার যোগ্যতা হারিয়ে ফেলার ফলে মুসলমানদের ওপর আপতিত হয় । এর থেকে যে শিক্ষা অর্জিত হয়, তা হলো, এখন যার হাতে কর্তৃত্ব আছে, সে এজন্য কর্তৃত্ব লাভ করে নি যে, আল্লাহ তার ওপর সন্তুষ্ট । বরং সে এ কারণে কর্তৃত্ব লাভ করেছে যে, জমিনের প্রকৃত উত্তরাধিকারীগণ তাদের বদআমলের কারণে উত্তরাধিকারের যোগ্যতা হারিয়ে ফেলেছে । ফলে গোটা পৃথিবীর কল্যাণকামিতার দিকে তাকিয়ে কর্তৃত্ব এমন কাউকে দেয়া হয়েছে, যার জন্য মুসলমান হওয়াও শর্ত নয়, কাফের-মুশরিক হওয়াও শর্ত নয় । ‘আর আল্লাহ যাকে ইচ্ছে তার রাজত্ব দান করেন ৷' এখন যদি মুসলমানগণ এর থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে এবং নিজেদের বিপর্যস্ত জীবনে বৈপুবিক পরিবর্তন সাধন করে ‘সালেহিন’-এর বৈশিষ্ট্য অর্জন করতে সমর্থ হয়, তাহলে আল্লাহর অঙ্গীকার নিজেই তাদেরকে সুসংবাদ জানাতে এগিয়ে আসবে ৷ আল্লাহ বলেন_ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।