হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ১১০ পেতে পারে । একটি হলো, ‘আল্লাহর উত্তরাধিকার’ জানা । অপরটি হলো, ‘পার্থিব উপায়-উপকরণ’ জানা । প্রথম সুরতে একটি জাতি তখুনি রাজত্বের অধিকারী হবে, যখন তার বিশ্বাস ও কর্মকাণ্ডে পুরোপুরি আল্লাহর উত্তরাধিকার কাজ করবে । অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে তার আকিদা- বিশ্বাসের সম্পর্কও ঠিক ও ভারসাম্যপূর্ণ হতে হবে এবং তার ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডও সততা-কল্যাণের সেই স্তরে উন্নীত হতে হবে, যাকে কুরআনুল কারিমের পরিভাষায় ,>এ.৮-এর অভিব্যক্তিতে প্রকাশ করা হয়েছে । সেই জাতি অবশ্যই আল্লাহর সেই পুরস্কারে ভূষিত হওয়ার হকদার হবে, যাকে ‘আল্লাহর শাসন’ শব্দে ব্যক্ত করা যায় । প্রকৃতপক্ষে এটাই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্বের প্রকাশ এবং এটাই নবী-রাসুলদের প্রকৃত উত্তরাধিকার । আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে, কোনো জাতি যদি আকিদা ও আমলে নবী-রাসুলদের উত্তরাধিকারী হতে পারে তাহলে সে জমিনি উত্তরাধিকারেরও অধিকারী হবে । তার সেই অর্জনের পথে যদি পার্থিব উপায়-উপকরণের পাহাড় সমান বাধাও আসে, সেগুলোকে খড়কুটোর মতো ভাসিয়ে হলেও আল্লাহ তার অঙ্গীকার পূরণ করে দেখাবেন । ইরশাদ হয়েছে _ SALE SASH Pics wT; "আর আমি যাবুরে নসিহতের পর লিখে দিয়েছি যে, আমার নেককার বান্দাগণ পৃথিবীর উত্তরাধিকারী হবে ॥' অন্যত্র ইরশাদ হয়েছে _ ERE EC OR ‘নিশ্চয়ই জমিন আল্লাহর । তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছে তার উত্তরাধিকারী বানান ৷' আল্লাহর অভিপ্রায়ের সিদ্ধান্ত এই যে, জমিনের উত্তরাধিকার তারাই পাবে যারা তার ‘নেককার বান্দা' হবে ৷ যদি কোনো জাতি বা উম্মতের মধ্যে এই যোগ্যতা না থাকে, তবে সে ইসলামের বড় দাবিদার হলেও জমিনি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।