কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪ ১০৯ দেবে, তাকে ওই পরিমাণ বেশির থেকে বেশি পুরস্কার ও মযার্দায় সিক্ত করবেন । হযরত দাউদ আ.-এর গোটা জীবন ছিলো সেই বিধানের উজ্জ্বল দৃষ্টান্ত । ৫ ৷ ধর্ম ও মাযহাবের সম্পর্ক যদিও আধ্যাত্মিকতার সঙ্গে বেশি, কিন্তু বস্তুজাগতিক শক্তি তথা খেলাফত তার জন্য অনেক বড় অভয়াশ্রম । অর্থাৎ ধর্ম ও মিল্লাত হলো দীনি ও দুনিয়াবি সংশোধনের চাবিকাঠি । আর খেলাফত ও শক্তি হলো তার-ই বাতলে দেওয়া সাম্যব্যবস্থার সংরক্ষক । হযরত উসমান রা.-এর বচনটি খুবই প্রসিদ্ধ : Y ৮ ১১ £2 Ul ol ৩0 £7 নিঃসন্দেহে আল্লাহ তাআলা একজন ক্ষমতাবান (খলিফা)-এর মাধ্যমে দীনি প্রতিরোধের সেই কাজ আদায় করিয়ে নেন, যা কুরআনুল কারিমের মাধ্যমেও অর্জিত হয় না” ৬ । মহান আল্লাহ রাজত্ব ও ক্ষমতা প্রদানের জন্য কুরআনুল কারিমের বিভিন্ন আয়াতে যা ইরশাদ করেছেন, তার সারকথা হলো, সর্বপ্রথম ব্যক্তির মধ্যে এ বিশ্বাস সৃষ্টি হতে হবে যে, রাজত্ব ও ক্ষমতা দেওয়া ও নেওয়ার শক্তি একমাত্র আল্লাহর । দুনিয়ার বড় থেকে বড় রাজা-বাদশাহদের ইতিহাসের জীবন্ত সাক্ষী ISIE A 5355 ES rs DOMES ESA BL GE ANNALS St ‘হে আল্লাহ, তুমিই রাজ্য ও রাজত্বের মালিক । তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছে রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছে সম্মান দান করো এবং যাকে ইচ্ছে অপদস্থ করো । তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ ৷ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল !’ [সুরা আলে ইমরান : আয়াত ২৩৬| কিন্তু দান করা ও কেড়ে নেওয়ার একটি কানুন তিনি নির্ধারিত করে দিয়েছেন ৷ যাকে 'সুন্নতুল্লাহ' [আল্লাহর রীতি] শব্দে ব্যক্ত করাই অধিক সঙ্গত । সেই কানুনটি হলো, কোনো জাতি রাজত্ব ও ক্ষমতা দু-ভাবে * আল বিদায়া ওয়ান নিহায়া : ২/১ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।