বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ١١٣
📝 نص 📖 PDF

হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম ৪ ১০ মহান আল্লাহর কুদরতের কী বিস্ময়কর দৃশ্য! যে ইউসুফের মাধ্যমে কিনআনের সত্তর সদস্য বিশিষ্ট একটি বংশ ইজ্জত-সম্মান ও প্রতিপত্তির সঙ্গে কিনআন থেকে হিজরত করে মিসরে এসে থিতু হয়েছিলো, আজ তারই পৌত্র ইউশার নেতৃত্বে লাখ সদস্যের এই বিশাল বংশ নিজেদের পিতৃপুরুষদের জন্মভূমি কিনআনে সেই মান-মর্যাদা ও সম্মানের সঙ্গে, প্রভাব-প্রতিপত্তি নিয়ে প্রবেশ করছে । ব্যাপারটি খুলে বলছি । চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পর মহান আল্লাহ হযরত ইউশা আ.-কে নির্দেশ দিলেন, তুমি বনি ইসরাইলের এ কাফেলাকে নিয়ে প্রতিশ্রুত ভূখণ্ডের দিকে অগ্রসর হও । সেখানকার আমালিকা গোত্রসহ অন্যান্য অনাচারী গোষ্ঠীকে যুদ্ধে পরাজিত করো । আমার সাহায্য তোমার সঙ্গে থাকবে । তাওরাতের ভাষায় ‘আর খোদাওয়ান্দের বান্দা মুসার তিরোধানের পর খোদাওয়ান্দ তার সেবক নুনের ছেলে ইউশাকে বললেন, আমার বান্দা মুসা তিরোধান নিয়েছে । কাজেই এখন তুমি ওঠো এবং এ সকল লোক সঙ্গে নিয়ে সেই জর্ডানের তীরে সেই ভূখণ্ডে যাও, যা আমি তাদেরকে অর্থাৎ বনি ইসরাইলকে দেবো । যেসব স্থান তোমাদের পদতলে পতিত হবে, সে স্থানগুলো আমি তোমাদেরকে দান করলাম । যেমন আমি মুসাকেও একথা বলেছিলাম । মরুপ্রান্তর বা অরণ্যভূমি এবং লেবানন হতে আরম্ভ করে বড় ফোরাত নদী পর্যন্ত হিথুদের সমগ্র এলাকা এবং পশ্চিমদিকে বড় সমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে । তোমার জীবদ্দশায় তোমার সম্মুখে কেউ দাড়াতে পারবে না ৷ যেভাবে আমি মুসাকে সঙ্গ দিয়েছিলাম, তোমাকেও সঙ্গ দেবো । আমি তোমার থেকে আমার হাত গুটিয়ে নেবো না এবং তোমাকে ছেড়েও যাবো না ৷'” পবিত্র ভূমিতে প্রবেশ হযরত ইউশা বনি ইসরাইলকে খোদার বার্তা শোনালেন । তারা সবাই সাইনা উপত্যকা থেকে বেরিয়ে কিনআন ভূমির সর্বপ্রথম নগরী ‘আরিহা'- এর দিকে অগ্রসর হলেন ৷ শক্রুপক্ষও উত্তেজিত হয়ে উঠলো । তারাও - হ্য়াশু'-এর পুস্তিকা, অধ্যায় : ৫-১ www.eelm.weebly.com

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.