হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ১০৮ শিক্ষা ও উপদেশ হযরত দাউদ আ.-এর পবিত্র জীবনের ঘটনাবলি ও বৃত্তান্ত আমাদের জন্য যেসব শিক্ষা ও উপদেশ পেশ করে, যা যদিও অতি ব্যাপক, তবু কয়েকটি অতি গুরুত্বপূর্ণ অমূল্য ফলাফল বিশেষভাবে মনোযোগের দাবি রাখে । ১, যখন মহান আল্লাহ কোনো ব্যক্তিত্বকে সুদৃঢ় ঈমানি চেতনাসম্পন্ন বানান এবং সেই ব্যক্তিকে বিশেষ ফযিলতে ভূষিত করেন, তখন তার প্রাকৃতিক দীপ্তিকে শুরু থেকেই ভ্বলজ্বলে বানিয়ে দেন । তার ভাগ্যের দ্যুতি উজ্জ্বল নক্ষত্রের মতো আলো ছড়াতে থাকে । হযরত দাউদ আ.-কে যখন আল্লাহ তাআলা সুদৃঢ় ঈমানি চেতনাসম্পন্ন নবী করেন তখন তার জীবনের প্রাথমিক যুগেই জালুতের মতো জালিম ও অত্যাচারী সম্নাটকে তার হাতে হত্যা করিয়ে তার বীরত্ব ও সাহসিকতা এবং তার ঈমানি চেতনার সুদৃঢ়তা ও অবিচলতার দ্যুতি এমনভাবে প্রকাশিত করে দেন যে, সমস্ত বনি ইসরাইল একবাক্যে তাকে প্রিয় নেতা ও জনপ্রিয় পথপ্রদর্শক হিসেবে মেনে নেন। ২. অনেক সময় আমরা একটি জিনিসকে মামুলি মনে করি কিস্তু ঘটনাপ্রবাহের পর স্পষ্ট হয় যে, সেটি অনেক মূল্যবান বস্তু । তাইতো দেখতে পাই যে, হযরত দাউদ আ.-এর শৈশবে আর তার মুজাহিদসুলভ সত্যপস্থী চেতনা ও আল্লাহর রজ্জুকে আকড়ে ধরার মানসিকতার সঙ্গে সঙ্গে হকের প্রতি দাওয়াত ও নবুওতের পদকে ভূষিত হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে । যা উল্লিখিত শিক্ষাকে আরো একবার প্রমাণিত করলো । ৩ । সবসময় ‘আল্লাহর খলিফা' আর ‘তাগুতি সম্বাট’-এর মধ্যে এ পার্থক্য পরিলক্ষিত হয় যে, প্রথমোক্তজন সর্বপ্রকার ক্ষমতা ও প্রতাপের অধিকারী হওয়া সত্বেও বিনয় ও বিন্ম্ৃতা এবং আল্লাহর সৃষ্টির সেবায় সম্পূর্ণরূপে নিয়োজিত হন । পক্ষান্তরে দ্বিতীয়োক্তজন অহঙ্কার, আত্মমুগ্ধতা, বলপ্ৰয়োগ ও নিপীড়নের মূর্তপ্রতীক হয়ে থাকে ৷ সে মনে করে, আল্লাহর সৃষ্টিজীব হলো তার সেবা ও বিলাসিতার যন্ত্র । ৪ । আল্লাহর বিধান হলো, কোনো ব্যক্তি ইয্যত ও সম্মানের শিখড়ে উন্নীত হওয়ার পর যে পরিমাণ আল্লাহর শুকরিয়া ও তার অনুগ্রহের স্বীকারোক্তি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।