কাসাসুল কুরআন ৫ম খণ্ড 9১০৭ আমার জীবনের চল্লিশ বছর অবশিষ্ট আছে । ফেরেশতা বললেন, আপনি ভুলে গেছেন । আপনি এ পরিমাণ জীবনাংশ আপনার এক সস্তান দাউদকে দিয়েছেন !” উল্লিখিত বর্ণনা থেকে বুঝে আসে যে, হযরত দাউদ আ. একশো বছরের হায়াত পেয়েছিলেন । তাওরাতের ‘সালাতিন' অধ্যায়ে রয়েছে যে, হযরত দাউদ আ. অতি বৃদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন । তিনি ইসরাইলিদের ওপর চল্লিশ বছর রাজত্ব করেছিলেন । ‘আর দাউদ বিন ঈশি সমগ্র ইসরাইলিদের ওপর রাজত্ব করেন । তার রাজত্বকাল ছিলো চল্লিশ বছর । তিনি জাবরুনে সাতবছর ও জেরুজালেমে পয়ত্ৰিশ বছর রাজত্ব করেন । তিনি অতি বৃদ্ধ বয়সে, দৌলত ও সম্মানে পরিতৃপ্ত অবস্থায় পরলোকগমন করেন ।'২ জাফর ইবনে মুহাম্মদ বলেন, হযরত দাউদ আ. সত্তর বছর রাজত্ব করেছিলেন ।*’ আর হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, হযরত দাউদ আ.-এর ইন্তিকাল হঠাৎ করে শনিবার হয়েছিলো । সেদিন তিনি নিদিষ্ট ইবাদত করছিলেন । এ সময় একদল পাখি তাদের পরগুলো পরস্পরে বিযুক্ত করে মাথার ওপর ছায়া দিচ্ছিলো । হঠাৎ এ অবস্থায় তিনি ইন্তিকাল করেন ৷ দাফন তাওরাতে “সালাতিন' অধ্যায়ে এসেছে, ‘আর দাউদ তার পিতা ও পিতামহদের সঙ্গে শায়িত হন । তাকে ‘দাউদের শহর’ সাইহুনে সমাহিত করা হয় ৷ : মুসতাদরাক, খণ্ড : ২, ইতিহাস অধ্যায় . তাওয়ারিখ : অধ্যায় : ২৯. আয়াত : ২৬-২৮ : মুসতাদরাক : ২, ইতিহাস অধ্যায় . ফয়যুল বারি : ২, আম্বিয়া অধ্যায় . সালাতিন [১] : অধ্যায় : ২, আয়াত : ১১ Ee] mw [¢) A Led www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।