বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ১০৬ দাউদ আ.-এর পরিবারের কোনো সদস্যও আল্তাহর ইবাদতে লিপ্ত ছিলো না। উল্লিখিত তাফসিরের সারমর্ম এটাই অর্জিত হয় যে, দাউদ আ.-এর ব্যাপারটি ছিলো =2/৷ ০৬> )4১। ০০১.> [সাধারণ নেককারদের অনেক পুণ্যের কাজ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মহাত্মাদের জন্য গুনাহের কাজ বলে বিবেচিত হয়]-এর মূলনীতির বহিঃপ্রকাশ । তা কোনো গুনাহের কাজ বা অপরাধমূলক কাণ্ড ছিলো না । তারপরও তা হযরত দাউদ আ.-এর মতো উচ্চশ্ৰেণির নবীর জন্য সঙ্গত ছিলো না । এ কারণেই মহান আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা এসেছিলো । মুহাককিক উলামায়ে কেরাম যেসব ব্যাখ্যা প্রদান করেছেন; একমাত্র সেগুলোই গ্রহণযোগ্য । অথবা কুরআনুল কারিমের মুখপাত্র হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. যে তাফসির বলেছেন, সেটাই প্রকৃত তাফসির । ইহুদিদের মস্তিষ্ক হতে যেসকল উদ্ভট গালগল্প উড়ে এসেছে, সেগুলোর সঙ্গে উল্লিখিত আয়াতসমূহের কোনো সম্পর্কই নেই । হযরত দাউদ আলাইহিস সালাম-এর বয়স বর্ণনা নকল করেছেন, যার সারাংশ হলো, হযরত আবু হুরায়রা রা. বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস ওয়া সাল্লাম ইরশাদ করেন, উধর্বজগতে যখন হযরত আদম আ.-এর গুরস থেকে তার সন্তানদেরকে বের করে তার সামনে পেশ করা হয়, তখন তিনি একজন সুশ্রী, দীপ্তিময় কপালবিশিষ্ট ব্যক্তিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, হে পরওয়ারদিগার, এ লোকটি কে? উত্তর এলো, তোমার সন্তানদের মধ্য হতে অনেক পরে আগম্য দাউদ । হযরত আদম আ. জিজ্ঞেস করলেন, তার জন্য কী পরিমাণ হায়াত রাখা হয়েছে? ইরশাদ হলো, ষাট বছর । হযরত আদম আ. নিবেদন করলেন, হে প্রভু, আমি আমার জীবনের চল্লিশ বছর এ যুবককে দিচ্ছি । এরপর যখন হযরত আদম আ.-এর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তিনি রুহ কবযকারী ফেরেশতাকে বললেন, এখনো তো www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।