কাসাসুল কুরআন ৫ম খণ্ড ১০৫ ‘খলিফা’ করে প্রেরণ করেছি । কাজেই তোমার দায়িত্ব হলো, আল্লাহর এই প্রতিনিধিত্বের দায়িত্ব যথাযথভাবে আদায় করা । আর এ কথা সবসময় মনে রাখবে যে, এ পথের বুনিয়াদি পাথেয় হলো, ন্যায় ও সুবিচার । কাজেই সিরাতে মুসতাকিম বা সরল পথ থেকে বিচ্যুত হয়ে কখনও বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির শিকার হবেনা । ৪র্থ তাফসির কিয়াস, ইজতিহাদ অথবা সাহাবায়ে কেরামের আসার থেকে উদ্ভাবিত; এমন ব্যাখ্যার বাইরে একটি ভিন্ন ব্যাখ্যা প্রসিদ্ধ রয়েছে । যা প্রখ্যাত মুহাদ্দিস হাকিম রহ. তার মুসতাদরাকে স্বয়ং হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে উল্লিখিত আয়াতসমূহের তাফসির হিসেবে বর্ণিত । মুহাদ্দিসিনে কেরাম সে বর্ণনাটিকে সহিহ ও হাসান স্বীকার করেছেন । কাজেই নিঃসন্দেহে উপরের তিনটি ব্যাখ্যার ওপর এ ব্যাখ্যাটি প্রাধান্য পাবে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. হযরত দাউদ আ.-এর পরীক্ষার কথা আলোচনা করে বলেন, আল্লাহ তাআলার কাছে তার প্রিয় নবী দাউদ আ.- এর এই গর্বময় আচরণ পছন্দ হয় নি । ওহি এলো, হে দাউদ, যা-ই দেখতে পাচ্ছো, এসব হলো আমার সাহায্য ও আমার দয়া-করুণার ফসল । নয়তো তোমার ও তোমার সন্তানদের মধ্যে সেই সামর্থ্য কোথায় যে, এই ব্যবস্থাপনার ওপর প্রতিষ্ঠিত থাকবে? কাজেই তুমি যখন এ দাবি করছো, তখন আমি তোমার পরীক্ষা নেবো । হযরত দাউদ আ. নিবেদন করলেন, হে পালনকর্তা, যদি এমনটি হয়, তাহলে আমাকে পূর্ব থেকেই জানিয়ে দেবেন । কিন্তু পরীক্ষার ক্ষেত্রে হযরত দাউদ আ.-এর সেই দোয়া কবুল হয় নি । হযরত দাউদ আ.-কে এভাবে ফেতনায় ফেলে দেয়া হয়, যার কথা কুরআনুল কারিমে আলোচিত হয়েছে ৷" অর্থাৎ হযরত দাউদ আ. সেই মামলায় ফয়সালা দেয়ার সময় তাসবিহ ও তাহলিল পাঠ করতে ভুলে গেলেন । আবার ঘটনাচক্রে সে সময় হযরত ১ : মুসতাদরাক : ২/৪৩৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।