হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ১০৪ উচ্চ শ্ৰেণির নবী ও খলিফাতুল্লাহর জন্য কোনোভাবেই সঙ্গতিপূর্ণ ছিলো না ৷ কারণ হলো, একজন জনবিচ্ছিন্ন দুনিয়াত্যাগী হয়ে ঘরের কোণে পড়ে থাকার জন্য তাকে নবুয়ত দেয়া হয় নি, বরং এ পদ ও দায়িত্বের মাধ্যমে আল্লাহর সৃষ্টিজীবের দীনি ও দুনিয়াবি সেবা করা ও সত্য পথে তাদেরকে পরিচালিত করতেই তিনি প্রেরিত হয়েছিলেন । যেনো তার জীবনের ব্রত ছিলো সৃষ্টির সেবা ও পৎপ্রদর্শন । ‘ইবাদতের আধিক্য’ তার জীবনের প্রতীক ছিলো না । এ কারণে হযরত দাউদ আ.-এর উল্লিখিত পদক্ষেপ বন্ধ করতেই আল্লাহ তাআলা তাকে একটি পরীক্ষায় ফেলেছিলেন; এভাবে যে, দুই বিবদমান ব্যক্তি হযরত দাউদ আ.-এর ইবাদতের জন্য নিদিষ্ট করা দিনে কামরার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিলো । হযরত দাউদ আ. অকস্মাৎ দেখতে পান যে, তার সামনে রীতিবিরুদ্ধভাবে দু-জন ব্যক্তি দণ্ডায়মাণ, তখন তিনি স্বভাবতই ঘাবড়ে যান । যা অনুমান করতে পেরে তাদের দু-জনই নিবেদন করলেন যে, আপনি ভয় পাবেন না। আমাদের এভাবে আপনার সামনে চলে আসার কারণ হলো, এই মামলা । এক্ষেত্রে আমরা আপনার সিদ্ধান্ত জানতে চাই । তখন হযরত দাউদ আ. তাদের কাছ থেকে গোটা বৃত্তান্ত শোনেন এবং নসিহত করেন । মামলাটির সাধারণ বিষয়গুলো কুরআনুল কারিম এড়িয়ে গেছে। কেননা, যে কোনো বোধসম্পন্ন ব্যক্তি নিশ্চিত বিশ্বাস করবেন যে, হযরত দাউদ আ. অবশ্যই ন্যায়সঙ্গত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন । তবে কুরআনুল কারিম মামলাটির শুধু সে দিকটির ওপরই আলো ফেলেছে, যার সম্পর্ক ‘রুশদ ও হেদায়েত'-এর সঙ্গে । অর্থাৎ, দুর্বলদের ওপর শক্তিমানদের জুলুম করা । মোটকথা, উভয়পক্ষকে সিদ্ধান্ত জানিয়ে দেয়ার পর হযরত দাউদ আ. সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে গেলেন যে, আমাকে আল্লাহ তাআলা এ পরীক্ষায় কেনো ফেলেছেন? তিনি তখন মূল বাস্তবতা অনুধাবন করতে পেরে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন ও ইসতিগফার তথা ক্ষমা প্রার্থনা করেন । আল্লাহ তাআলা তার সেই ইসতিগফার গ্রহণ করেছিলেন এবং তার পূর্বের সম্মান ও মর্যাদাকে অধিকতর ও বহুবিধ উচ্চকিত করেন । অতঃপর নসিহত করেন যে, হে দাউদ, আমি তো তোমাকে পৃথিবীর বুকে আমার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।