কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪ ১০৩ না । কুরআনুল কারিম তার এই গুণকে ৩টা [নিশ্চয়ই তিনি অতিশয় আল্লাহ-অভিমুখী] বলে প্রকাশ করেছে । দ্বিতীয় কথা হলো, কুরআনুল কারিম ও বনি ইসরাইলের ইতিহাস থেকে এ কথা প্রমাণিত যে, হযরত দাউদ আ. কামরা বন্ধ করে ইবাদত করতেন ও তাসবিহ জপতেন । যাতে কোনো ধরনের বিমন সৃষ্টি না হয় । যেনো, বণ্টিত দিবসসমূহের মধ্য হতে এটিই একটি দিন, যেদিনে হযরত দাউদ আ.-এর কাছে কারো পৌঁছা দুঃসাধ্য ছিলো । এদিন তিনি বনি ইসরাইল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেন । অন্য দিনগুলোতে বিশেষ কোনো হাঙ্গামা দেখা দিলে রুটিনের বাইরেও হযরত দাউদ আ.-এর সঙ্গে যোগাযোগ করা যেতো এবং তার কাছ থেকে নির্দেশনা পাওয়া যেতো । এখন চিন্তার বিষয় হলো, নিঃসন্দেহে আল্লাহর ইবাদত করা ও তার তাসবিহ-তাহলিল পাঠ করা একজন মুসলমানের জীবনের লক্ষ্য । এতদসত্তেও আল্লাহ তাআলা যেসকল ব্যক্তিত্বকে তার সৃষ্টিজীবের হেদায়েতের জন্য, পথপ্রদর্শনের জন্য, সেবা করার জন্য নির্বাচিত করেছেন, তাদের কাছ থেকে ‘ইবাদতের সংখ্যাধিক্য'-এর তুলনায় “ফরয পালনে অত্যাধিক নিবিষ্টতা ও মনোযোগ’ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় । তিনি এটাকেই সর্বাধিক ভালোবাসেন । নিঃসন্দেহে একজন সংসারত্যাগী সুফি সাধক আবেদ যে পরিমাণ জনবিচ্ছিন্ন হয়ে ঘরের কোণে গিয়ে ইবাদতে লিপ্ত হবে, তার বুযুর্গির স্তর তত বেশি উপরের দিকে উঠবে । নবুয়ত ও খেলাফতের দায়িত্ব এমন নয় । আল্লাহর পক্ষ থেকে কাউকে এ পদ ও দায়িত্ব দেয়ার উদ্দেশ্য হলো, সৃষ্টিজীবকে পথ দেখানো ও তাদের সেবা করা । এ কারণে তাঁর বৈশিষ্ট্য হতে হবে, সৃষ্টিজীবের সঙ্গে সম্পর্ক ও বন্ধন কায়েম করে আল্লাহর বিধান কার্যকর করা । ঘরের কোণে পড়ে থেকে সুফি হওয়া এ দায়িত্বে কাম্য নয় । এ কারণে হযরত দাউদ আ.-এর উল্লিখিত দিবসবদ্টনের ব্যাপারটি যদিও কাজের সুশৃঙ্খলার বিচারে সার্বিকভাবে প্রশংসনীয় ছিলো, কিন্তু সেখানে একটি দিনকে আল্লাহর ইবাদতের জন্য এমনভাবে নির্দিষ্ট করে ফেলা যে, জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, এটি নবুওতের মাকাম ও খেলাফতের দায়িত্বের পরিপন্থী ছিলো । যা হযরত দাউদ আ.-এর মতো www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।