হযরত আর আবু মুসলিমের ব্যাখ্যায় এ সংশয় সৃষ্টি হয় যে, মামলা-মুকাদ্দমার ক্ষেত্রে দুনিয়ার সকল বিচারক ও শাসকদের সর্বস্বীকৃত নীতি হলো, অবশ্যই ফয়সালা করার পূর্বে উভয় পক্ষের বক্তব্য শুনতে হবে। এ কথা বললে অত্যুক্তি হবে না যে, এটি একটি চুড়ান্ত প্রাকৃতিক নিয়ম ৷ হযরত দাউদ আ.-এর মতো একজন সুদৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন নবীর ক্ষেত্রে এ কথা কীভাবে বিশ্বাস করে নেয়া যায় যে, তিনি বিবাদীর কথা না শুনেই বাদীর পক্ষে ফয়সালা করে দেবেন? অথবা নিজের মনের টান জানিয়ে দেবেন? এটি এমন কোনো সূক্ষ্ম ও জটিল বিষয় নয় যে, ঘটনাচক্রে হযরত দাউদ আ. তা ভুলে যাবেন এবং এক্ষেত্রে ভুল করে ফেলবেন । সেটাই, যা কথার গতি, আয়াতসমূহের পারস্পরিক মিল ও পূর্বাপরের সঙ্গে সামাঞ্জস্যের বিচারেও শুদ্ধ এবং যার বুনিয়াদ হযরত আবদুল্লাহ ইবনে আবাস রা. হতে বর্ণিত একটি আসরের ওপর প্রতিষ্ঠিত । ৩য় তাফসির হযরত আবদুল্লাহ ইবনে আবাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, হযরত দাউদ আ. কাজ বণ্টন করে নিজস্ব দায়িতৃগুলো চারটি ভিন্ন ভিন্ন দিনে আলাদাভাবে আদায় করতেন । একদিন তিনি শুধু ইবাদতের জন্য বরাদ্দ করেছিলেন । একদিন তিনি রেখেছিলেন বিভিন্ন মামলা-মুকাদ্দমা নিরসনের জন্য । একদিন রেখেছিলেন ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য । আর একদিন রেখেছিলেন বনি ইসরাইলের হেদায়েত ও নসিহতের উদ্দেশ্যে সর্বসাধারণের জন্য উম্মুক্ত ৷” কিন্তু দিনবণ্টনের এই বিবরণের মধ্য হতে সেই অংশটি ছিলো সর্বাধিক তাৎপর্যপূর্ণ যা তিনি আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করেছিলেন । কেননা, এমনিতেই হযরত দাউদ আ.-এর কোনো একটি দিনও আল্লাহর ইবাদত হতে শূন্য হতো না । তারপরও তিনি বিশেষ একটি দিন শুধু তার জন্যই নিদিষ্ট করে নিয়েছিলেন এবং সেদিন এ ছাড়া অন্যকোনো কাজই করতেন সালাম ৪ ১০২ * ক্ৰুন্থল মা'আনি : ২৩/১৬২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।