বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪১০১ আল্লাহর জমিনে তার পক্ষ থেকে প্রতিনিধি ও খলিফা । তোমার পবিত্র জীবনের একমাত্র ব্রত সৃষ্টির সেবা করা । কাজেই তোমার দায়িত্ব হলো, প্রতিটি মুহূর্তে ন্যায় ও ইনসাফের প্রতি লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে সামান্যতম বিচ্যুতি ঘটারও অবকাশ নেই । সিরাতে মুসতাকিমকেই তোমার রাজপথ জেনো । কুরআনুল কারিম উল্লিখিত বাস্তবতাকে বাঙযময় করার জন্য উল্লিখিত আলোচিত আয়াতসমূহের পরেই নিম্নের ঘোষণা জানিয়ে দিয়েছে । 2G Des BS ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি !' এখানে আমরা দুটি সত্য তাফসির পেশ করলাম । এ দুই ব্যাখ্যার উভয়টিতেই মুফাসসিরগণ স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে, সেই মামলাটি কোনো কল্লিত ঘটনা নয় । বাস্তবেই এমনটি ঘটেছিলো । আগত দু-পক্ষই মানুষ ছিলেন । তারা কোনো ফেরেশতা ছিলেন না । কুরআনুল কারিমের প্রতি লক্ষ করলে এমনটিই মনে হয় । আলোচিত আয়াতসমূহের দ্বিতীয় ব্যাখ্যাটি যদিও ইজতিহাদপ্রসূত, তারপরও স্বীকার করতে হবে যে, আয়াতসমূহের পারস্পরিক মিল ও ধারাবাহিকতার সঙ্গে উল্লিখিত ব্যাখ্যা খুবই জুৎসই হয়। এ কারণে মুফাসসিরগণের কাছে উল্লিখিত ব্যাখ্যা খুবই সমাদৃত । কিন্তু উল্লিখিত ব্যাখ্যা দুটির প্রত্যেকটিতেই ভিন্ন ভিন্ন সংশয় থেকে যায় । যা ভেবে দেখার মতো । প্রথম ব্যাখ্যায় আয়াতসমূহের পারস্পরিক মিলের ওপর ভিত্তি করে এ প্রশ্ন সৃষ্টি হয় যে, ইবনে হাযাম রহ. যে কারণ দর্শিয়েছেন, যদি তা মেনে নেয়া হয় তাহলে পরবর্তী আয়াত 05% 25554444 এ: এর সঙ্গে আলোচিত আয়াতসমূহের কোনো সম্পর্ক ও মিল পরিলক্ষিত হয় না । এ ধরনের প্রেক্ষাপটে হযরত দাউদ আ.-এর এত বড় ফযিলত উল্লেখ করার কী অর্থ, যা কুরআনুল কারিমে হযরত আদম আ.-এর পর সমস্ত নবী-রাসুলদের মধ্য হতে একমাত্র তাকেই বলা হলো? www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।