বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ১০০ ইজতিহাদি তাফসির । কারণ হলো, এখানে পরীক্ষার যে সুরতের কথা বলা হয়েছে, তা কোনো আয়াত বা কোনো হাদিসে উল্লেখ নেই । কাজে এর সম্পর্কও ইজতিহাদের সঙ্গে । ২য় তাফসির আ.-এর সামনে যখন ওই দু-ব্যক্তি বাদী-বিবাদী হিসেবে নিজেদের মামলা পেশ করেন তখন হযরত দাউদ আ. বিবাদীকে উত্তর দেয়ার সুযোগ না দিয়েই শুধু বাদীর বক্তব্য শুনে নিজের নসিহতে এমন কথা বলে ফেলেন, যার দ্বারা সার্বিকভাবে বাদীর কথার সমর্থন হয়ে যায় । যেহেতু এটি সাধারণত ন্যায়বিচার পরিপন্থী । এ কারণে হযরত দাউদ আ.-এর উল্লিখিত ইরশাদ যদিও নসিহতসুলভ ঢঙে প্রদত্ত ছিলো এবং এখনও মামলা থেকে সরে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নি, তারপরও এটি তার মতো একজন মহান নবীর অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিলো না । এটাই ছিলো সেই ‘ফিতনা’ হযরত দাউদ আ. যার শিকার হয়েছিলেন । কিন্তু নিয়ম হলো, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের কেউ যদি এ ধরনের বিচ্যুতির শিকার হন, তাহলে তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা এসে যায় । এখানেও এর ব্যত্যয় ঘটে নি । হযরত দাউদ আ. চকিত সতর্ক হয়ে পড়েন যে, আলোচিত মামলায় ভুল হয়ে গেছে। যা তার জন্য পরীক্ষা । এজন্য তিনি আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা করেন । যা মহান আল্লাহ গ্রহণ করেন । এভাবে ক্ষমাপ্রার্থনা করা আল্লাহর খুব পছন্দও হয়, যার কারণে তিনি তার মর্যাদা ও সম্মান পূর্বাপেক্ষা আরো বাড়িয়ে দেন !" হযরত আবু মুসলিমের উল্লিখিত ব্যাখ্যার সঙ্গে আমরা আরেকটু যোগ করবো । তা হলো, এসব কিছু ঘটে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরত দাউদ আ.-কে নসিহত করেন যে, দাউদ, তুমি পৃথিবীর সাধারণ রাজা- বাদশাহ ও বিচারকদের মতো নও । যারা অধিকাংশ সময় সত্য ও ন্যায়পরায়ণতার পরোয়া না করে আল্লাহর সৃষ্টিজীবের ওপর শুধু মনের চাহিদা ও ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশ্যে রাজত্ব করে বেড়ায় । তুমি > ক্ুহুল মা'আনি : ২৩/১৬৮ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।