বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন (মে খণ্ড ৪:৯৯ কাজের বিপরীতে মেরুতে গিয়ে মাগফিরাত করতে হবে। কেননা, আল্লাহর ফেরেশতাগণ থেকেও মাগফিরাত চাওয়ার কথা প্রমাণিত রয়েছে । অথচ কুরআনুল কারিমের ঘোষণা হলো, ফেরেশতাগণ কখনই আল্লাহর অবাধ্য হন না । ইরশাদ হয়েছে _ OGSEUSHNES BALMS ‘তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করেন !' [সুরা তাহরিম : আয়াত ৬| সেই কুরআনও কিত্ত্ব ফেরেশতাদের ইসতিগফার করার কথা উল্লেখ করেছে । ইরশাদ হয়েছে_ GID EGE LS 55 IS ES TTT CII Oise dll; ‘এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত । অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন !' [সুরা আল- মুমিন : ৭] ইবনে হাযাম রহ.-এর উল্লিখিত তাফসিরের সমর্থনে আমরা একথা যোগ করতে পারি যে, আলোচ্য ঘটনার কোথাও হযরত দাউদ আ. থেকে কোনো গুনাহ প্রকাশিত হওয়ার কথা উঠে নি । কেবল এতটুকু বলা হয়েছে যে, ‘আমি তাকে পরীক্ষা করেছি ।৷' আর পরীক্ষা নেয়া কোনো অপরাধ বা গুনাহের সঙ্গে সংশ্লিষ্ট হওয়া জরুরি নয়, যেমন হযরত আইয়ুব আ.-এর পরীক্ষার ক্ষেত্রে ঘটেছিলো । কাজেই হযরত দাউদ আ.-এর ব্যাপারটিও কোনো পাপ বা গুনাহের সঙ্গে সংশ্লিষ্ট নয় । বরং তিনি একজন নবীসুলভ দায়িত্বের অনুভূতি ও আল্লাহর দরবারে নিজ দাসত্ব ও অসহায়ত্ব প্রকাশ করেছেন । কুরআনুল কারিমের আলোচিত আয়াতের অর্থ ও ব্যাখ্যা যদিও উল্লিখিত তাফসিরের সম্ভাবনা রাখে এবং এর দ্বারা হযরত দাউদ আ.-এর নবীসুলভ মাহাত্ম্য প্রতিফলিত হয়, তারপরও শেষ কথা হলো, এটি একটি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।