হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ১০০ উপস্থাপিত জ্ঞান ও হেকমত এবং তার বর্ণিত হেদায়েত ও নসিহতের সত্যতা ও পূর্ণতাকে যাচাই করে থাকেন, তেমনি দুনিয়ার সাধারণ মানুষের স্বভাব ও প্রকৃতিও এ-বিষয়ের ওপর প্রতিষ্ঠিত যে, তারা সত্যতা ও সততা পরখ করার জন্যও এমন কিছু বিষয়ের আকাজ্ক্ষী হয়, যা সত্য আনয়নকারীর আধ্যাত্মিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এবং যার মোকাবিলা করতে দুনিয়ার যাবতীয় শক্তি অক্ষম হয়ে যায়। কেননা, সাধারণ মানুষের জ্ঞান সত্যকে উপলব্ধি করার জন্য একেই মাপকাঠি সাব্যস্ত করে। অতএব, আল্লাহ তাআলার এই নিয়ম প্রচলিত আছে যে, তিনি নবী ও রাসুলগণকে সত্য ধর্মের শিক্ষা ও পয়গাম প্রদানের সঙ্গে সঙ্গে একটি বা একাধিন নিদর্শনও দান করে থাকেন। আর নবী-রাসুলগণ যখন নবুওতের দাবির সঙ্গে সঙ্গে কোনো কারণ ও উপকরণ ছাড়াই এমন কোনো নিদর্শন প্রকাশ করেন, দুনিয়ার কোনো শক্তিই যার মোকাবিলা করতে পারে না, তখন তার নাম হয় মুজেযা। আর এই একই এটাও আল্লাহ তাআলার নিয়ম যে, কোনো নবী ও রাসুলকে যে-মুজেযা প্রদান করা হয়, তা ওই জাতীয়ই হয়ে থাকে, যে- বিষয়ে সেই কওমের যাদেরকে নবী ও রাসুল প্রথম সম্বোধন করে হেদায়েতের বাণী শুনিয়েছেন তাদের পূর্ণ অভিজ্ঞতা থাকে এবং সে- বিষয়ের যাবতীয় সূক্ষ্ম তত্ত্ব সম্পর্কে অবহিত থাকে। তাদের জন্য এটা হৃদয়ঙ্গম করতে সহজ হয় যে, নবী ও রাসুলের এই মুজেযা মানবিক শক্তির চেয়ে অনেক উচ্চতর শক্তির সঙ্গে সংশ্লিষ্ট । যদি একণ্ডঁয়েমি ও হঠকারিতা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তবে তারা তা বিনা দ্বিধায় স্বীকার করে নেয় যে_ SR 0 LOE YAO AY “এই সৌভাগ্য বাহুবলে অর্জিত হবে না, যে-পর্যন্ত না মহান দাতা আল্লাহ তাআলা দান করেন।” এভাবে প্রতিটি মানুষের ওপর আল্লাহ তাআলার প্রমাণ পূর্ণ হয়ে যায়। অতএব, মুজেযা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলারই কর্ম, যা একজন সত্য নবীর সত্যতা প্রমাণের জন্য কোনো কারণ ও উপকরণ ব্যতীত অস্তিত্ব www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।