হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ৯২ CL conioceneteaeanecncnoononnnnnanncncenenetdecsnesneonecescrninenensnnmnenevoedioscrsnrinmnoneenmnmenesestn mentite কলাকৌশলের প্রভাব কাজে লাগিয়ে মিসর রাজ্যের ওপর আধিপত্য বিস্ত র করতে চায় এবং তোমাদেরকে মিসর থেকে বহিষ্কার করে দিতে চায় । এর একমাত্র প্রতিকার এই যে, মিসর রাজ্যের সমস্ত দক্ষ ও অভিজ্ঞ জাদুকরকে একত্র করা হোক এবং মুসাকে পরাভূত করে তার এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়া হোক। হযরত মুসা আ. এই প্রস্তাবটিকে এজন্য সুবর্ণ সুযোগ মনে করলেন যে, তিনি আল্লাহ তাআলার যত মুজেযা (নিদর্শন) ফেরআউনকে ও তার সম্প্রদায়কে দেখিয়েছিলেন, তারা ওইসব মুজেযাকে প্রত্যাখ্যান করেছিলো এই বলে যে, এ তো জাদু । সুতরাং এখন জাদুকরদের সঙ্গে প্রতিযোগিতার পরও আল্লাহপাকের মুজেযাই জয়ী হবে। তখন নিরুপায় হয়ে সত্যের সামনে মাথা নত করতে তারা বাধ্য হবে এবং সত্য স্বীকার না করে তাদের কোনো উপায়ই থাকবে না। তিনি আরো ভাবলেন, যদিও আল্লাহর ওহি প্রতি বিশ্বাস এবং উজ্জ্বল প্রমাণ ও দলিলের দ্বারা আল্লাহর নিদর্শনের সত্যতার দৃঢ় প্রত্যয় জন্মে দেয়া হয়েছে, তবুও ফেরআউন এবং তার কর্মচারীরা সবসময় ওইসব ঘটনাকে জাদু বলে জনসাধারণকে আসল সত্য থেকে উদাসীন ও অজ্ঞ রাখতে চেষ্টা করেছে, অথবা তীব্র বিদ্বেষ ও হিংসা এবং একগুঁয়েমি তাদের নিজেদেরকেও সত্যের আলো থেকে বঞ্চিত রেখেছে। সুতরাং, উৎসবের দিন যখন সর্বস্তরের বিশিষ্ট ও সাধারণ মানুষের সমাবেশে জাদুকরগণ অক্ষম হয়ে আমার সত্যতা স্বীকার করে নেবে, তখন কারো পক্ষে মুখ খুলে কথা বলার সুযোগ থাকবে না এবং জনসাধারণের সামনে সত্যের বহিঃপ্রকাশ দীন প্রচারের জন্য উৎকৃষ্ট উপায় বলে বিবেচিত হবে। জাদু অভিধানে >= (জাদু) শব্দের অর্থ গুপ্ত বিষয় ও অদৃশ্য বস্তু ভোরের প্রথম অংশকে > বলা হয় এইজন্য যে, তখনো দিনের আলো পরিপূর্ণ প্রকাশ পায় না এবং কিছুটা অন্ধকার তখনো অবশিষ্ট থাকে। ইলম বা জ্ঞানের পরিভাষায় > (জাদু) বলা হয় এমন বিচিত্র ও বিস্ময়কর ব্যাপারকে, যার অস্তিত্বে আগমনের কারণ দৃষ্টির অগোচরে থেকে যায় এবং বাহ্য দৃষ্টিতে অনুভূত হয় না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।