বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

nonsatontennnsnomrtooweneeeetewtreererenneoeoenneceeerticeadcnenasnnnacenedassnnrnevnrmncnnenenannannnnnsecrnattnesnennwresettanratinnnnse কর্মচারীদের নামে নির্দেশ জারি করে দিলো যে, এই রাজ্যে যেখানে যত বচক্ষণ ও দক্ষ এবং বিখ্যাত জাদুকর রয়েছে, তাদেরকে অতি শিগগিরই ব্রাজধানীর উদ্দেশে পাঠিয়ে দাও । আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার বলেন, x £'% বা উৎসবের দিন বলতে মিসরীয়দের সেই উৎসবের দিনটিই উদ্দেশ্য যা ওয়াফাউন নীল (:৬,) }=21) নামে প্রসিদ্ধ । কেননা, তাদের উৎসবের দিনগুলোর মধ্যে এটিই সর্বশেষ্ঠ উৎসবের দিন। মিসরের জাদুকরগণ হযরত মুসা আ.-এর নবুওতের যুগ মিসরের তৎকালীন সভ্যতার যে- ইতিহাস আমাদের সামনে উপস্থিত করছে তা থেকে এ-বিষয়টি বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে যে, প্রাচীন মিসরের যাবতীয় বিদ্যা ও শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে জাদুর একটি স্বতন্ত্র বিদ্যার মর্যাদা ছিলো । এ-কারণে মিসরীয়দের মধ্যে জাদুকরদের মর্যাদা উচ্চ ও শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো । এমনকি রাজদরবারেও তাদের যথেষ্ট প্রভাব ছিলো। আর যুদ্ধ, সন্ধি, জন্য ও মৃত্যু ইত্যাদির কোষ্টী নির্ণয় করা এবং গুরুত্বপূর্ণ সরকারি কাজেও জাদুকরদের শরণ নেয়া হতো। তাদের জাদুকরী ফলাফলকে বেশ গুরুত্ব ও মর্যাদা দেয়া হতো। এমনকি ধর্মীয় ব্যাপারগুলোতে জাদুকরদেরকে গুরুত্বপূর্ণ স্থান দেয়া হতো । প্রাচীন রাজকীয় সমাধিস্থলগুলোতে মমিকৃত মৃতদেহের সঙ্গে যেসব কাগজপত্র ও দলিল-দস্তাবেজ পাওয়া গেছে আর উদ্ধাকৃত শিলাখণ্ডসমূহে যেসব ছবি ও নকশা পাওয়া যাচ্ছে, এগুলোর দ্বারা তার সত্যায়ন হয়ে যায় । প্রাচীন সম্প্রদায়গুলোর নানাবিধ ভ্রষ্টতার মধ্যে এটাও এক ধরনের ভ্রষ্টতা ছিলো যে, তারা ধর্মবিশ্বাসের মতোই জাদুর ওপর বিশ্বাস রাখতো । তাদের ধর্মীয় জীবনে জাদুও ক্রিয়াশীল আছে বলে বিশ্বাস করতো । এ- বিশ্বাসের ভিত্তিতেই তারা জাদুবিদ্যা শিখতো ও শেখাতো। তারা জাদুবিদ্যায় নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনও করতো । যেমন : ব্যবিলন (ইরাক), মিসর, চীন ও ভারতের ইতিহাস এর সাক্ষ্য বহন করছে । এ-কারণেই মিসরীয় জনগোষ্ঠীর ওপর ফেরআউন ও তার সভাসদবর্গের এবং তাদের রাজকর্মচারীদের এ-কথা জাদুর মতো কার্যকরী হয়েছিলো যে, মুসা একজন জাদুকর। সে তার জাদুবিদ্যার দক্ষতা ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।