হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম $ ৮৮ sie im 9 I6 0 Gs pal po Ul Sk Wh Cl 5 I (CAD 530) SIL ip CH by wr Sb 6 0 ue ‘ফেরআউন বললো, “যদি তুমি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করবো” মুসা বললো, “আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আসি, তবুও?” ফেরআউন বললো, “তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত করো ।” [সুরা শুআরা : আয়াত ২৯-৩১] Sap LY 0 AN Ce CF YI ‘ফেরআউন বললো, “যদি তুমি কোনো নিদৰ্শন এনে থাকো, তবে তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো ।”' [সুরা আ'রাফ : আয়াত ১০৬] হযরত মুসা আ. সামনে এগিয়ে গেলেন এবং জনাকীর্ণ দরবারে ফেরআউনের সামনে তার লাঠিটি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা এক বিরাটাকার অজগরের রূপ ধারণ করলো । তা সত্যিকারের অজগরই ছিলো; কোনো ধরনের দৃষ্টিবিভ্রম ছিলো না। তারপর মুসা আ. তার হাতকে জামার ভেতরে নিয়ে গিয়ে আবার বের করে আনলেন । তৎক্ষণাৎ হাতটি একটি উজ্জ্বল তারকার মতো দীপ্তিমান দেখা যেতে লাগলো । এটা ছিলো দ্বিতীয় মুজেযা বা দ্বিতীয় নিদৰ্শন৷ ফেরআউনের পারিষদবর্গ যখন তাদের বাদশাহ ও নিজেদের সম্প্রদায়কে একজন ইসরাইলির হাতে এভাবে পরাজয় বরণ করতে দেখলো, বিচলিত হয়ে উঠলো এবং বলতে লাগলো, নিশ্চয় এই ব্যক্তি অতি বড় বিচক্ষণ জাদুকর । সে তার এসব কলাকৌশল এজন্য দেখাচ্ছে যে, সে তোমাদের ওপর জয়ী হয়ে তোমাদের দেশ মিসর থেকে তোমাদেরকে বের করে দেবে। সুতরাং আমাদের ভেবে দেখা দরকার এই ব্যক্তির ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। অবশেষে ফেরআউন ও ফেরআউনের পারিষদবর্গ পারস্পরিক পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করলো যে, আপাতত মুসা ও হারুনকে অবকাশ দেয়া হোক । ইতোমধ্যে তোমরা গোটা রাজ্যের সব বিচক্ষণ ও সুদক্ষ জাদুকরকে রাজধানীতে সমবেত করো। তারপর মুসার সঙ্গে জাদুবিদ্যার প্রতিযোগিতা করা হোক নিঃসন্দেহে এই ব্যক্তি পরাজয় বরণ করবে এবং তার যাবতীয় আশা-অভিলাষ মাটির সঙ্গে মিশে যাবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।