হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ৬৪ Canusneaccatcesrobvseonnunnnecnonnoossnesneedstoottocntvesnasnnneocnmnreancnonasssesoicrsnersbiceonitocebnocseseemonsresnaonioeurutecsonnens আমার (গ্রন্থকার) ধারণায় এখানে এই সুক্ষ্ম তর্ক উত্থাপনের কোনোই প্রয়োজন নেই । কেননা, যেখানে এবং যে-সময়ে হযরত মুসা আ. আল্লাহর দরবারে এই দোয়া করেছিলেন, এসব সুক্ষ্ম তর্ক উত্থাপনকারীরা তার মাহাত্ম্য ও বরকতকে ভুলে গেছেন এবং গভীরভাবে এ-কথা চিন্তা করেন নি যে, মুসা আ.-কে নবুওতের পদ দ্বারা সম্মানিত করা হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ের দয়া ও অনুগ্রহের বারি তার ওপর বর্ষণ করা হচ্ছে। রহমতের কোল তখন উন্ক্ত। এ-অবস্থায় মুসা আ. তার কর্তব্য ও দায়িত্বের গুরুত্ব অনুভব করে কাজ সহজ হওয়ার জন্য দোয়া করছেন এবং আকাঙ্কা করছেন। আল্লাহ তাআলা নিজেই হযরত মুসা আ.-এর কঠিন বিষয়গুলো এবং দায়িত্বের জটিলতা সম্পর্কে সম্যক এই হতে পারে যে, তিনি দানের ও বখশিশের ক্ষেত্রে সীমাহীন দানের পরিবর্তে ক্রয়-বিক্রয়ের মাপ ও মূল্যের বিনিময়ে সওদা প্রদানের মতো লেনদেনের কারবার করবেন? না-কি প্রকৃত অবস্থার প্রতি লক্ষ করে মুসা আ.-এর দোয়ার শব্দগুলোর শাব্দিক অর্থ বিচার না করে তিনি সবকিছুই দান করবেন যা মুসা আ.-এর যাবতীয় জটিলতার সমাপ্তি ঘটিয়ে তার সহায়তাকারী সাব্যস্ত হতে পারে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তা-ই করেছেন। অবশ্য মুসা আ.-এর দোয়ায় এভাবে কথা বলার মধ্যে একটি রহস্য ছিলো। যা তিনি এবং তার প্রতিপালক উভয়েই বুঝতেন। মুসা আ.-এর আকাঙ্ক্ষা ছিলো যে, তার মহান গুরুত্বপূর্ণ খেদমতে তার ভাই হারুন আ. যেনো অবশ্যই শরিক থাকেন। কেননা, তিনি তার ভাইও হন, আবার স্বভাবগতভাবেই বিশুদ্ধ ভাষা ও অনর্গল কথা বলার ক্ষমতারও অধিকারী । এ-কারণে মুসা আ. এর চেয়ে অধিক কিছুর প্রার্থী হন নি যাতে তার কথা বলার জড়তা ও কষ্ট দূর হয়ে যায়। তার বাসনা ছিলো, তার ভাই হারুন আ.-ও কোনোভাবে নবুওতের দৌলত লাভ করেন। সুতরাং তার সুপারিশের জন্য দোয়ার বর্ণনায় “বিশুদ্ধভাষী' হওয়ার গুণটিই আল্লাহ তাআলার দরবারে পেশ করেছিলেন। বিষয় এই নয় যে, তিনি দোয়ার মধ্যে শব্দপ্রয়োগে কার্পণ্য করেছিলেন। কাজেই আল্লাহ তাআলা কম দেয়ার উদ্দেশ্যে তার শব্দগুলোর শাব্দিক অর্থই ধরেছেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।