বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ٢٧٢
📝 نص 📖 PDF

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম * ৬২ Loacanannutnnnnieneeennc.eo ee eশপe.শশশeeeশশaeশতকমennneeosলeতaeaacneeতত০$কককতeললশeaললnnsnannsnnnnnenaseeonteeioকeeaeeennne মিসরীয় ভাষায় বাক্যালাপ ও বক্তৃতা করার স্থায়ী শক্তি হারিয়ে ফেলেছিলেন। এ-অবস্থাকে তিনি ‘জিহ্বার জড়তা' বলেছেন। পক্ষান্তরে হারুন আ. সম্পর্কে বলেছেন, ॥ ৪৮ ঞ্ট }৯ ‘আমার ভাই হারুন আমার অপেক্ষা বাগী ।'* কেননা, হারুন আ. সবসময় মিসরেই ছিলেন। তার জবান মিসরীয় ভাষায় খুব চালু ছিলো। এই দ্বিতীয় কারণটিতে অবশ্য এ-ধরনের প্রশ্ব উত্থাপিত হতে পারে যে, এই কারণটিকে যদি মেনে নেয়া হয়, তবে মুসা আ. হারুন আ.-এর সঙ্গে অনগলভাবে কথা বলতে কীভাবে সক্ষম হয়েছিলেন, যখন হারুন আ. কখনো মিসরের বাইরে গমন করেন নি? তিনি কেবল মিসরীয় ভাষাতেই কথা বলতে পারতেন। এই প্রশ্নের জবাব এই যে, হযরত হারুন আ. মিসরীয় ও ইবরানি উভয় ভাষাতেই খুব শিক্ষিত ও পারদর্শী ছিলেন। মিসরীয় ভাষা তার দেশীয় ভাষা আর ইবরানি ছিলো তার মাতৃভাষা । বহু শতাব্দী অতীত হওয়ার পরও বনি ইসরাইল ইবরানি ভাষা ভোলে নি, সংরক্ষিত রেখেছিলো। নিজেদের মধ্যে পারস্পরিক কথাবার্তা ও লেখাপড়ায় ইবরানি ভাষাই ব্যবহার করতো । আর ইবরানি ও মাদয়ানি ভাষায় তেমন বেশি কোনো পার্থক্যও নেই । কারণ, দুটি ভাষাই তাদের উর্ধ্বতন পূর্বপুরুষ হযরত ইবরাহিম আ.-এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলো । এই দুটি কারণ উল্লেখ করার পর আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার বলেন, আমার মনের ঝৌক প্রথম কারণটিকে দিকে । প্রথম কারণটিকেই আমি প্রবল বলে মনে করি ।* কিন্তু আমার (গ্রন্থকার) কাছে তো প্রথম কারণটি কোনোভাবেই যুক্তিসঙ্গত বলে মনে হয় না। কারণ, ধাত্রী অনুসন্ধানের কাজটির কথা কুরআন মাজিদে ও সহিহ হাদিসসমূহে তো অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। আর তার যে-ব্যাখ্যা তাওরাত ও এতিহাসিক রেওয়ায়েতসমূহ থেকে উদ্ধৃত করা হয়েছে, তা থেকে পরিষ্কার বুঝা যায় যে, ধাত্রী খোজার বিষয়টি কয়েক ঘণ্টার মধ্যে সমাধান হয়ে গিয়েছিলো; মুসা আ.-এর মাকে আনা হয়েছিলো তাকে দুধ পান করানোর জন্য । ** সূরা কাসাস : আয়াত ৩৪ ** কাসাসুল আম্বিয়া, আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার মিসরি, পৃষ্ঠা ২০৮-২০৯ । www.eelm.weebly.com

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.