বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

noaaccnnatpasercnaseetonnererstrnoneesessturcctcvnerbmnnnanutnecnneuucenwettcosscasnncnstetccerrenccosereecsoesecasssstrioereevecsoenn PTTL কাজে লাগাবেন। তাই তাকে রক্ষা করার দায়িতৃগ্রহণেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফেরআউন যখন কয়েকটি খেজুরের বিচি এবং জ্বলন্ত আগুনের লাল কয়লা এনে মুসা আ.-এর সামনে রাখলো, তিনি হাত বাড়িয়ে একটি লাল কয়লা তুলে নিয়ে মুখে পুরে ফেললেন। মাত্র এক সেকেন্ডের কাজ । যা হওয়ার তা হয়ে গেলো । তার জিহ্বায় দাগ পড়ে গেলো এবং জিহ্বা মোটা হয়ে গেলো । তখন থেকেই মুসা আ. জিহ্বায় তোতলামি এসে গেলো এবং অনল কথা বলার মধ্যে বাধার সৃষ্টি হতে লাগলো । তাই মুসা আ. ওয়াদিয়ে মুকাদ্দাসে আল্লাহ তাআলার কাছে এই জড়তার কথা উল্লেখ করলেন £২ কিন্তু সাধারণ মুফাস্সিরগণের বর্ণিত এই ঘটনা থেকে ভিন্ন আবদুল ওয়াহ্‌হাব নাজ্জার তার অনুমানভিত্তিক স্বতন্ত্র মত প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি এই ঘটনাকে সঠিক মনে করি না। আমার ধারণা, মুসা আ.-এর অস্পষ্ট বয়ান ও কথাবার্তায় জড়তা ও বাধা সৃষ্টি হওয়া নিম়নুবৰ্ণিত দুটি কারণের কোনো একটি কারণে হতে পারে : এক. কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে যে, মুসা আ.-কে যখন নীল নদ থেকে উঠিয়ে রাজাপ্রাসাদে আনা হলো তখন তাকে দুধ পান ধাত্রী এলো; কিন্তু মুসা আ. কারো স্তনে মুখ লাগালেন না। সুতরাং এই ধাত্রী নির্ধারণের ঘটনায় নিশ্চয়ই কিছু সময় লেগে থাকবে এবং মুসা আ. এ-সময় স্তনদুগ্ধ থেকে বঞ্চিত ছিলেন। অভিজ্ঞতার দ্বারা জানা গেছে যে, এমন অবস্থায় শিশুর জিহ্বা মোটা হয়ে যায় এবং কথা বলতে জড়তার রোগ সৃষ্টি হয়। হযরত মুসা আ.-এর ক্ষেত্রে এই অবস্থাই ঘটে থাকবে। দুই, হযরত মুসা আ. যৌবনের প্রাথমিক অবস্থায়ই মাদয়ানে চলে গিয়েছিলেন এবং এক দীর্ঘকাল পর্যন্ত ওখানে অবস্থান করেছিলেন। মাআলম্ুত তানযিল ও তাওরাতের রেওয়ায়েতগুলোক বিশুদ্ধ মেনে নিলে মাদয়ানে হযরত মুসা আ.-এর অবস্থানকাল বিশ বছর বা তারও চেয়ে বেশি হয়। এ-পরিস্থিতিতে এটা স্বাভাবিক কথা যে, তিনি মিসরীয় ভাষার সঙ্গে একটি সীমা পর্যন্ত অপরিচিত ও অনভিজ্ঞ হয়ে পড়েছিলেন । তিনি ‘২ আল-বিদায়া ওয়ান নিহায়া, ইমাদুদ্দিন বিন কাসির আল-কুরাশি, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৪৯ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।