হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম $ ৬০ oenccecnanttacsennmenneacnnmnotectrboocnsenunennnnannnneccetcscomecnnennenunenctttcerosecccnseeunsrsencsensneronononnntneesnereevnerneennenns ভাইয়েরা তাদের অতীত জীবনের ঘটনাবলি জানলেন। মায়ের চোখজোড়া শীতল হলো ।** তাওরাত এই ঘটনাকে নিম্নরূপে বর্ণনা করেছে: “আর আল্লাহ তাআলা হারুনকে বললেন, মাঠে গিয়ে সাক্ষাৎ করো । তিনি গমন করলেন । আল্লাহর পাহাড়ের ওপর তার সাক্ষাৎ পেলেন। তাকে চুম্বন করলেন। আর মুসা আ. আল্লাহ তাআলার-__যিনি তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন_সব কথা হারুন আ.-কে বর্ণনা করে শোনালেন ।”* হযরত মুসা আ. ওয়াদিয়ে মুকাদ্দাস বা পবিত্র উপত্যকায় আল্লাহ তাআলার কাছে আরজ করেছিলেন, “হে আল্লাহ, আমার জিহ্বায় যে- জড়তা রয়েছে তা দূর করে দিন। আর আমার হারুন আমার চেয়ে বিশুদ্ধ ও মার্জিতভাষী ৷” মুফাস্সিরগণ ‘জিহ্বার জড়তা’ সম্পর্কে একটি ঘটনা উদ্ধৃত করেছেন। তার সারমর্ম এই : হযরত মুসা আ. শৈশবকালে একবার ফেরআউনের কোলে বসেছিলেন। ফেরআউনের দাড়ি হিরা- জহরত ও মণি-মাণিক্য দিয়ে সাজানো ছিলো। শিশুদের অভ্যাসমতো মুসা আ. ফেরআউনের দাড়ি ধরে নাড়াচাড় করছিলেন। ফলে উজ্জ্বল মুক্তগুলোর সঙ্গে দাড়ির কয়েকটি চুলও ছিড়ে এসেছিলো। ফেরআউন এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মুসা আ.-কে হত্যা করতে চাইলো। ফেরআউনের স্ত্রী আসিয়া স্বামীর এই অবস্থা দেখে কাকুতি-মিনতির সঙ্গে আবেদন করলেন, এ তো শিশু, একে হত্যা করো না। এই শিশু সম্মানের কী বোঝে? এর কাছে খেজুর ও আগুনের জ্বলন্ত কয়লা উভয়ই সমান। রাজহট্ (রাজাদের জেদ অটল থাকে) বলে একটি অতি পুরনো প্রবাদ বাক্য আছে। ফেরআউন বললো, আমি এখনই এর পরীক্ষা করে দেখছি। যদি সে আগুনের কয়লা দেখে হাত গুটিয়ে নেয় তবে আমি সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবো ৷ আল্লাহ তাআলা মুসা আ.-কে *° আল-বিদায়া ওয়ান নিহায়া, ইমাদুদ্দিন বিন কাসির আল-কুরাশি, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৫২। *১ তাওরাত : আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ 8৪; আয়াত ২৭-২৮ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।