বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ৫৪ থাকেন এবং ৮৮> £15): “পর্দার অন্তরাল থেকে’ আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনের মর্যাদা লাভ করে থাকেন। দুই. ওয়াদিয়ে মুকাদ্দাসে মুসা আ.-কে জুতা খুলে ফেলার আদেশ করা হয়েছিলো । অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তারা সাহাবিগণ রা. পায়ে জুতাসহ মসজিদে নামায আদায় করতেন। আজ তার উম্মতের জন্যও এটাই ইসলামি বিধান যে, জুতা পবিত্র হলে তা পায়ে রেখেই বিনা দ্বিধায় মসজিদে নামায পড়া যেতে পারে। তবে এখানে মুসা আ.-কে কেনো নির্দেশ দেয়া হলো যে, এটা পবিত্র উপত্যকা, সুতরাং তোমারা জুতা খুলে ফেলো । এই জিজ্ঞাসার জবাব সহিহ হাদিসে রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কারণ বিশ্লেষণ করে বলেছেন_ dye LS) dye Ly Lb UG op dds ey: IG 3 8 por dle bn Ig Bye ty S30 Yagi ‘হযরত আবদুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ তাআলা যেদিন মুসা আ.- এর সঙ্গে কথা বলেছিলেন, সেদিন তার পরনে ছিলো পশমি জুব্বা, পশমি চাদর, পশমি চাদর, পশমি পায়জামা এবং পশমি টুপি । তার জুতাজোড়া ছিলো মৃত গাধার দাবাগতহীন চামড়ার তৈরি।”'* যাইহোক । এখন হযরত মুসা আ. আল্লাহ তাআলার নবী এবং সম্মানিত রাসুল । আল্লাহপাক তাকে নবীগণের সত্য দীনের দীক্ষা এবং ফেরআউনের দাসত্ব বনি ইসরাইলকে মুক্ত করার গুরুত্বপূর্ণ খেদমতের জন্য মনোনীত করেছেন। এখন তিনি পবিত্র উপত্যকায় আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথোপকথনের মর্যাদা লাভ করছেন। যে-মুসা আ. মাদয়ানের রাস্তা থেকে পথ হারিয়ে ফেলেছিলেন সেই মুসা আ.-কে মিসরের মতো সভ্যতা ও সংস্কৃতির দেশে ফেরআউনের মতো অহঙ্কারী বাদশাহকে দীনের পথপ্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছে। আর যিনি * সুনানুত তিরমিযি : হাদিস ১৭৩৪; মুসনাদে আবি ইয়ালা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ৭; কানযুল উম্মাল : হাদিস ৩২৩৮০ । উদ্ধৃত ভাষ্য মুসনাদে আবি ইয়ালা থেকে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।