বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা ও হারুন আলাইহিমুস সালাম ৪ ৫২ পর্বতশ্ৰেণি দৃষ্টিগোচর হচ্ছিলো । এটা ছিলো সাইনা পর্বতের পূর্ব কোণ । মাদয়ান থেকে একদিনের দূরত্বে লোহিত সাগরের দুটি শাখার মধ্যস্থলে মিসরে যাওয়ার পথের ওপর অবস্থিত । হযরত মুসা আ. চকমক পাথর দিয়ে আগুন ধরানোর চেষ্টা করলেন। কিন্তু অত্যধিক শীতের কারণে তাতে আগুন ধরলো না । সামনে ওয়াদির (ওয়াদিয়ে আইমান) দিকে তাকালেন। দেখতে পেলেন, একটি আগুনের শিখা আলো ছড়াচ্ছে । তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো । আমি আগুন নিয়ে আসছি। আগুন পোহানোর কাজও চলবে আর ওখানে কোনো পথপ্রদর্শকের সাক্ষাৎ পেলে ভুলা-পথের সঙ্ধানও পাওয়া যাবে। ঘটনার এই অংশ কুরআনে বর্ণিত হয়েছে এভাবে _ ff ds Gee SGT ll VU CLT pS al JG U0 sf 3 4b 3) SU se ‘সে যখন আগুন“ দেখলো, তখন তার পরিবারবর্গকে বললো, “তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি । সম্ভবত আমি তোমাদের জন্য তা থেকে কিছু ভবলসন্ত অঙ্গার আনতে পারবো অথবা আমি আগুনের কাছে কোনো পথনির্দেশ পাবো ।”” [সুরা তোয়া-হা : আয়াত ১০] নবুওত লাভ Unie ate rE Ls LelirLes dS ‘আল্লাহ তাআলার অনুগ্রহের অবস্থা মুসাকে জিজ্ঞেস করুন । তিনি আগুন আনার জন্য গিয়ে নবুওত লাভ করেন ।' হযরত মুসা আ. দেখলেন এ তো এক বিচিত্র রকমের আগুন; গাছের গায়ে আলো দেখা যায়; কিন্তু তা গাছকে পোড়ায় না আবার নিভেও যায় না। এসব ভাবতে ভাবতে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। কিন্তু *% মুসা আ. স্ত্রীসহ মাদয়ান থেকে মিসর যাচ্ছিলেন। পথে রাত হয়। শীতে তাদের কষ্ট হচ্ছিলো । তখন তিনি আগুন দেখলেন প্রকৃতপক্ষে তা ছিলো আল্লাহর তাজাল্তি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।