বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

(dl Bm) 0H Sf UCL US AE ot “আমার বিরুদ্ধে তো তাদের (মিসরীয়দের) এক অভিযোগ আছে (যে, আমি তাদের একজনকে হত্যা করেছি), আমি আশঙ্কা তারা আমাকে হত্যা করবে” [সুরা শুআরা : আয়াত ১৪] হযরত মুসা আ.-এর এই জবাবটি নিজেই বলছে যে, এই কথোপকথনের সময় হত্যার ঘটনাটির কারণে মুসা আ.-এর মিসরে যাওয়ার সাহস ছিলো না। অবশ্য যখন আল্লাহর অনুগ্রহ ও দান তাকে নবুওত ও রিসালাতের সম্মানে ভূষিত করলো, তখনে মিসরে ফিরে যাওয়ার আদেশপ্রাপ্ত হয়ে মুসা আ. আল্লাহর পক্ষ থেকে তার অন্তরকে নিশ্চিত করে নিয়ে ওখান থেকেই মিসরের উদ্দেশে রওয়ানা হয়ে গেলেন। আল্লাহপাকের আদেশের সামনে শ্বশুরের কাছে গিয়ে অনুমতি গ্রহণেরও পরোয়া করলেন না। যাইহোক । হযরত মুসা আ. মাদয়ানে এক দীর্ঘকাল অবস্থান করলেন । এই পুরো সময়ে তিনি তার শ্বশুরের পশুপাল চরালেন। তাওরাতে বর্ণিত আছে যে, শ্বশুরালয়ে অবস্থানের সময় হযরত মুসা আ.-এর একটি পুত্রসন্তান জনুগ্রহণ করেছিলো । তিনি এর নাম রেখেছিলেন ‘জিরাসুন' । মাদয়ানি ইবরানি ভাষায় এই শব্দের অর্থ ‘ভ্রমণ ও সফর'। মুসা আ. যেনো পুত্রের নামের মধ্যে তার সফরকে স্মৃতিচিহ্ন স্বরূপ প্রতিষ্ঠিত করে দিলেন। যাতে তার বংশধরদের এ-কথা মনে থাকে যে, ছেলেটির জন্ু হয়েছিলো ভিনদেশে ও সফরের অবস্থায় । তাওরাতের ইবারত নিম্নরূপ : “আর মুসাকে নিজ কন্যা সাফুরাকে দান করলেন । সাফুরা এক পুত্রসন্তান প্রসব করলেন। তিনি তার নাম রাখলেন জিরাসুন। কারণ, তিনি বললেন, আমি বিদেশে মুসাফির অবস্থায় রয়েছি।"*' ওয়াদিয়ে মুকাদ্দাস বা পবিত্র উপত্যকা একদিন হযরত মুসা আ. তার পরিবারবর্গসহ বকরি-ভেড়া চরাতে চরাতে মাদয়ান থেকে অনেক দূরে চলে গেলেন । বকরিচারক গ্রোত্রসমূহের জন্য এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। তখন ছিলো শীতের রাত। শীতের আধিক্য তাকে আগুন অন্বেষণে বাধ্য করলো। সামনে তুরে-সাইনা ৩৭ তাওরাত : আত্মপ্রকাশ অধ্যায়, অনুচ্ছেদ ২, আয়াত ২১-২২ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।