বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 04
/ ২৭২
📝 লেখা 📖 পিডিএফ

হাফেয ইমাদুদ্দিন বিন কাসির রহ. বলেন, হাসান বসরি রহ.-এর ঝৌক এ-দিকেই যে, মাদয়ানের বুযুর্গ বৃদ্ধ ছিলেন হযরত শুআইব আ. ৷ ইবনে কাসির আরও বলেন, ইবনে আবি হাতিম পূর্ণ সনদ উল্লেখ করার সঙ্গে মালিক বিন আনাস রহ. থেকে রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, তার কাছে এ-বিষয়টি পৌছেছে, “হযরত মুসা আ.-এর শ্বশুর ছিলেন হযরত শুআইব আ. ।”*8 ২। উলামাগণের এক অংশ বলেন, কুরআনে উল্লিখিত বৃদ্ধের নাম ‘ইয়াসরুন' এবং ইনি ছিলেন হযরত শুআইব আ.-এর ভাতিজা ৷ ইমাম আবু জাফর আত-তাবারি সনদের সঙ্গে একটি রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, হযরত আবু উবায়দা ইবনুল জার্রাহ রা. বলতেন, যে-বৃদ্ধ হযরত মুসা আ.-কে শ্রমিক নিযুক্ত করেছিলেন তিনি ছিলেন হযরত শুআইব আ.-এর ভাতিজা ‘ইয়াসরুন' ।* ৩। আবার কেউ কেউ বলেন, হযরত মুসা আ.-এর শ্বশুরের নাম ছিলো ইয়াসরি। ইমাম তাবারি রহ. হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে সনদসহ রেওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, মুসা আ.-কে শ্রমিক নিযুক্তকারী মাদয়ানের বুযুর্গ বৃদ্ধের নাম ছিলো ইয়াসরি। আর এই রেওয়াতেরই অন্য শব্দগুলো এই, “স্ত্রীলোকটির পিতার নাম ছিলো ইয়াসরি।” কিন্তু ‘ইয়াসরি'-যুক্ত রেওয়ায়েতটিতে এ-কথা বলা হয় নি যে তিনি হযরত শুআইব আ.-এর ভাতিজা ছিলেন।** আর তাওরাতে এ-রেওয়ায়েতে বর্ণিত নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাম, ‘ইয়াসরু' বলা হয়েছে।*' 8। কেউ কেউ বলেন, এই বৃদ্ধ হযরত শুআইব আ.-এরই কওমের একজন মুমিন ব্যক্তি ছিলেন। *' তাফসিরুল কুরআনির আযিম, ইমাদুদ্দিন বিন কাসির, সপ্তম থণ্ড, পৃষ্ঠা ২৪৮, সুরা কাসাস । UT ৮৩৮ ০৮ ৩৬৩। ৮৮, আবু জাফর মুহাম্মদ বিন জারির আত- চি নমা কাসাস। ** তাফসিরুল কুরআনির আযিম, ইমাদুদ্দিন বিন কাসির, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ২৪৮, সুরা কাসাস। * ডদ্বৃত বক্তব্যগুলো থেকে এটাও জানা গেলো যে, সাইয়িদ সুলাইমান সাহেবের এই কথা বলা সঠিক নয় যে, মুসলমান মুফাস্সিরগণ সাধারণভাবে ইয়াসরু, হুববাব এবং শুআইব আ.-কে একই ব্যক্তি মনে করেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।